এইমাত্র
  • পদত্যাগ নিয়ে বিভ্রান্তি, মুখ খুললেন আইজিপি
  • মাদুরোকে অপহরণে অ্যানথ্রপিকের এআই ‘ক্লড’ ব্যবহার
  • তারেক রহমানের শপথে আসছেন ভারতের স্পিকার-পররাষ্ট্র সচিব
  • নাহিদ-সারজিসকে বুকে টেনে নিলেন তারেক রহমান
  • নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান
  • ১৪ দিনে এলো ১৬৫১৯ কোটি টাকার প্রবাসী আয়
  • শফিকুর রহমানের বাসায় তারেক রহমান
  • নাহিদের বাসায় তারেক রহমান
  • দেশে নির্বাচন পরবর্তী কোনো সংখ্যালঘু নির্যাতন ঘটেনি: প্রেস সচিব
  • ফের পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ
  • আজ সোমবার, ২ ফাল্গুন, ১৪৩২ | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    পুলিশ বিটের পাশে ইটভাটায় সন্ত্রাসী আগুন, তদন্ত শুরু

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৪ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৪ পিএম

    পুলিশ বিটের পাশে ইটভাটায় সন্ত্রাসী আগুন, তদন্ত শুরু

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৪ পিএম

    চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল ১নং ওয়ার্ডে পুলিশ বিট সংলগ্ন কেবিডব্লিউ (KBW) ইটভাটায় ।


    শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন শ্রমিক আহত হয়েছেন।


    আহতরা হলেন— আহসান উল্লাহ, বাবু, রায়হান, আজিজুল, সোলেমান, আক্কাছ ও মো. হাসান।


    শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে মীরেরখীল এলাকায় 'সরফভাটা ব্রিক ফিল্ড মালিক সমিতি'র ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইটভাটার মালিক জসিম উদ্দিন, ম্যানেজার মো. রিয়াজ ও শ্রমিক মাঝি মো. জাহাঙ্গীর।


    ইটভাটার মালিক জসিম উদ্দিন অভিযোগ করে বলেন, "২০-২৫ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল রাত সাড়ে ১০টার দিকে ইটভাটায় এসে অস্ত্রের মহড়া দিয়ে এলোপাতাড়ি গুলি চালায়। পরে তারা শ্রমিকদের মারধর ও কুপিয়ে আহত করে এবং নগদ টাকা ছিনিয়ে নেয়। একই সঙ্গে তারা ইটভাটায় অগ্নিসংযোগ করে শ্রমিকদের থাকার ঘর পুড়িয়ে দেয়।" খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে।


    সরেজমিনে দেখা যায়, আগুনে ইটভাটায় থাকা ২টি স্কেভেটর, ২টি ড্রাম ট্রাক, ১টি মাহিন্দ্রা গাড়ি, ১টি কয়লা ভাঙার মেশিন, ১টি ৬০ ঘোড়া শক্তির পানির মোটর এবং ৫টি শ্রমিকের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। মালিকপক্ষের দাবি অনুযায়ী, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা। উল্লেখ্য, ক্ষতিগ্রস্ত ইটভাটা থেকে পুলিশ ফাঁড়ির দূরত্ব মাত্র ৩০ গজ।


    এ ঘটনায় ইটভাটার মালিক জসিম উদ্দিন বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় অজ্ঞাতনামা ১২ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন।


    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম (পূর্বতন তথ্য অনুযায়ী সংশোধনযোগ্য) জানান, মীরেরখীল এলাকায় কেবিডব্লিউ নামের একটি ইটভাটায় হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


    রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক অর্জুন বাড়ৈ জানান, তাঁর নেতৃত্বে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ১টা থেকে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন পাহাড়ের দিকে ছড়িয়ে পড়ার উপক্রম হলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…