এইমাত্র
  • পদত্যাগ নিয়ে বিভ্রান্তি, মুখ খুললেন আইজিপি
  • মাদুরোকে অপহরণে অ্যানথ্রপিকের এআই ‘ক্লড’ ব্যবহার
  • তারেক রহমানের শপথে আসছেন ভারতের স্পিকার-পররাষ্ট্র সচিব
  • নাহিদ-সারজিসকে বুকে টেনে নিলেন তারেক রহমান
  • নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান
  • ১৪ দিনে এলো ১৬৫১৯ কোটি টাকার প্রবাসী আয়
  • শফিকুর রহমানের বাসায় তারেক রহমান
  • নাহিদের বাসায় তারেক রহমান
  • দেশে নির্বাচন পরবর্তী কোনো সংখ্যালঘু নির্যাতন ঘটেনি: প্রেস সচিব
  • ফের পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ
  • আজ সোমবার, ২ ফাল্গুন, ১৪৩২ | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কালিয়াকৈরে কাটা হাত উদ্ধার, পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ

    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১১ পিএম
    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১১ পিএম

    কালিয়াকৈরে কাটা হাত উদ্ধার, পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ

    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১১ পিএম

    গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় একটি কাটা হাত উদ্ধার করেছে পুলিশ। 


    রোববার (১৫ ফেব্রুয়ারি)  সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন সড়কের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়।


    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচ্ছিন্ন হাতটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাতটি কোনো ব্যক্তির শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে সেখানে ফেলে রাখা হয়েছে। তবে এটি দুর্ঘটনা, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ডের অংশ—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।


    কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাছির উদ্দিন  জানান, এখন পর্যন্ত হাতটির মালিকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আশপাশের থানা ও হাসপাতালগুলোতে কোনো নিখোঁজ  গুরুতর আহত ব্যক্তির তথ্য মিলছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে ফরেনসিক পরীক্ষা ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্তের উদ্যোগ নেওয়া হবে।


    পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদসহ বিভিন্ন দিক তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ।


    এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তদন্তে নতুন কোনো অগ্রগতি হলে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…