এইমাত্র
  • পদত্যাগ নিয়ে বিভ্রান্তি, মুখ খুললেন আইজিপি
  • মাদুরোকে অপহরণে অ্যানথ্রপিকের এআই ‘ক্লড’ ব্যবহার
  • তারেক রহমানের শপথে আসছেন ভারতের স্পিকার-পররাষ্ট্র সচিব
  • নাহিদ-সারজিসকে বুকে টেনে নিলেন তারেক রহমান
  • নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান
  • ১৪ দিনে এলো ১৬৫১৯ কোটি টাকার প্রবাসী আয়
  • শফিকুর রহমানের বাসায় তারেক রহমান
  • নাহিদের বাসায় তারেক রহমান
  • দেশে নির্বাচন পরবর্তী কোনো সংখ্যালঘু নির্যাতন ঘটেনি: প্রেস সচিব
  • ফের পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ
  • আজ সোমবার, ২ ফাল্গুন, ১৪৩২ | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    যশোর-কুষ্টিয়া অঞ্চলে জামায়াতের ১৭ সংসদ সদস্যকে সংবর্ধনা

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৯ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৯ পিএম

    যশোর-কুষ্টিয়া অঞ্চলে জামায়াতের ১৭ সংসদ সদস্যকে সংবর্ধনা

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৯ পিএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচিত ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।


    রবিবার (১৫ ফেব্রুয়ারি) যশোর জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে দলটির পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন। সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল।


    প্রধান অতিথি মোবারক হোসেন বলেন, "জনগণের রায় একটি আমানত। এই আমানতের মর্যাদা রক্ষা করা প্রতিটি বিজয়ী সংসদ সদস্যের নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব।" তিনি বিজয়ী এমপিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে সততা, স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে।


    তিনি আরও বলেন, যাঁরা নির্বাচনে বিজয়ী হতে পারেননি, তাঁদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আগামী দিনের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের বার্তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ারও আহ্বান জানান তিনি।



    অনুষ্ঠানে বিজয়ী সংসদ সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা করতালির মাধ্যমে নবনির্বাচিত এমপিদের অভিনন্দন জানান। বক্তারা বলেন, এই বিজয় জনগণের বিজয় এবং সংগঠনের দীর্ঘদিনের ত্যাগ-তিতিক্ষার ফসল। 


    সংবর্ধনাপ্রাপ্ত সংসদ সদস্যরা হলেন: কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা): আব্দুল গফুর,কুষ্টিয়া-৩ (সদর): মুফতি আমীর হামজা, কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী): মাওলানা আফজাল হোসেন, মেহেরপুর-১ (সদর): মাওলানা তাজউদ্দীন খান, মেহেরপুর-২ (গাংনী): মাওলানা নাজমুল হুদা, চুয়াডাঙ্গা-১: অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, চুয়াডাঙ্গা-২: অ্যাডভোকেট রুহুল আমীন, ঝিনাইদহ-২: অধ্যাপক আলী আজম মো. আকর, ঝিনাইদহ-৩: অধ্যাপক মতিয়ার রহমান,ঝিনাইদহ-৪: আবু তালেব, নড়াইল-২: অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, যশোর-১: মাওলানা আজিজুর রহমান, যশোর-২: ডা. মসলেহ উদ্দিন ফরিদ, যশোর-৪: অধ্যাপক গোলাম রসুল, যশোর-৫: অ্যাডভোকেট গাজী এনামুল হক, যশোর-৬: অধ্যাপক মুক্তার আলী।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…