এইমাত্র
  • গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার চুরি!
  • ইরানে ক্ষমতায় আসার মতো সম্ভাব্য সব ব্যক্তি নিহত: ট্রাম্প
  • ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে এক বাংলাদেশি নিহত
  • ৪ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনাকে নাকচ করে দিয়েছে ইরান
  • ইউরোপের দেশ সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা
  • যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে গ্রাম পুলিশের মৃত্যু
  • খুনির মোটরসাইকেলে লেখা ছিল ‘হাদি ইজ নট নেম, হাদি মিনস বাংলাদেশ’
  • ফুলে ভরে উঠেছে আমবাগান, ন্যায্য দামের প্রত্যাশায় চাষিরা
  • ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আগামীকাল
  • আজ সোমবার, ১৮ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের বারে বন্দুকধারীর গুলি, নিহত ৩

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ মার্চ ২০২৬, ১২:৪৯ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ মার্চ ২০২৬, ১২:৪৯ পিএম

    যুক্তরাষ্ট্রের বারে বন্দুকধারীর গুলি, নিহত ৩

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ মার্চ ২০২৬, ১২:৪৯ পিএম
    সংগৃহীত ছবি

    যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন শহরের একটি বারে বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন। ঘটনাটি সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে তদন্ত করছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

    রবিবার (০১ মার্চ) ভোরে অস্টিনের সিক্সথ স্ট্রিট এলাকায় অবস্থিত একটি বারের সামনে এ হামলা ঘটে। পুলিশ জানায়, হামলাকারী পিস্তল ও রাইফেল ব্যবহার করে গুলি চালায়। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে গুলি করে হত্যা করে।

    অস্টিন পুলিশ প্রধান লিসা ডেভিস বলেন, সন্দেহভাজন ব্যক্তি একটি এসইউভি গাড়িতে করে কয়েকবার বারটির সামনে দিয়ে ঘোরাফেরা করে। পরে গাড়ির জানালা থেকে গুলি ছোড়ে। এরপর গাড়ি থামিয়ে রাইফেল নিয়ে রাস্তায় থাকা লোকজনের দিকে গুলি চালায়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

    মার্কিন স্বরাষ্ট্র দপ্তর জানায়, হামলাকারীর নাম নিদিয়াগা দিয়াগনে। তার বয়স ৫৩ বছর। তার পরনে ইরানের পতাকার নকশাসংবলিত পোশাক ছিল এবং তাতে ধর্মীয় স্লোগান লেখা ছিল বলে এক আইনশৃঙ্খলা কর্মকর্তা জানিয়েছেন।

    হামলার একদিন আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর সামরিক হামলা চালায়। ওই প্রেক্ষাপটে এ ঘটনায় সন্ত্রাসবাদের সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখছে এফবিআই।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…