যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোবিন্দ দাস (৪৯) নামে এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে। রবিবার (১ মার্চ) রাতে নিজ বাড়ির পাশে কাজে গেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন।
এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ তথ্যটি নিশ্চিত করেন, শার্শা থানার ওসি মারুফ হোসেন।
মৃত গোবিন্দ দাস (৪৯) উপজেলা সদরের মৃত পঞ্চারাম দাসের ছেলে এবং সদর ইউনিয়নের গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানান।
ইখা