ইসরায়েলের হাইফার কাছে একটি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলার পর লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় লেবাননে অন্তত ৩১ জন নাগরিক নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ১৪৯ জন।
সোমবার (০২ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বৈরুতের দক্ষিণ শহরতলি এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৩১ জন নাগরিক নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ১৪৯ জন।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে তেহরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে। এর পরপরই লেবাননে মুহুর্মুহু হামলা শুরু করে ইসরায়েল।
এমআর-২