এইমাত্র
  • গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার চুরি!
  • ইরানে ক্ষমতায় আসার মতো সম্ভাব্য সব ব্যক্তি নিহত: ট্রাম্প
  • ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে এক বাংলাদেশি নিহত
  • ৪ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনাকে নাকচ করে দিয়েছে ইরান
  • ইউরোপের দেশ সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা
  • যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে গ্রাম পুলিশের মৃত্যু
  • খুনির মোটরসাইকেলে লেখা ছিল ‘হাদি ইজ নট নেম, হাদি মিনস বাংলাদেশ’
  • ফুলে ভরে উঠেছে আমবাগান, ন্যায্য দামের প্রত্যাশায় চাষিরা
  • ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আগামীকাল
  • আজ সোমবার, ১৮ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    আমেরিকাকে অনুমোদনহীন যুদ্ধে জড়াচ্ছেন ট্রাম্প: কমালা হ্যারিস

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০১:২২ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০১:২২ পিএম

    আমেরিকাকে অনুমোদনহীন যুদ্ধে জড়াচ্ছেন ট্রাম্প: কমালা হ্যারিস

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০১:২২ পিএম
    ছবি: সংগৃহীত

    মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিমণ্ডলের বিভিন্ন স্তরের ব্যক্তিত্বরা ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আক্রমণের প্রতি প্রতিক্রিয়া জানিয়েছেন। মার্কিন সাবেক উপরাষ্ট্রপতি ও বিরোধী দলীয় নেত্রী কামালা হ্যারিস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান এবং ইসরায়েলের সঙ্গে যৌথ সামরিক হামলার সিদ্ধান্তকে তীব্র সমালোচনা করেছেন। 

    ফক্স নিউজকে তিনি বলেন, তিনি দ্ব্যর্থহীনভাবে এই সংঘাতের এই যুদ্ধের বিরোধিতা করি এবং এটা প্রত্যেকের করা উচিত। কংগ্রেসকে আরও উত্তেজনা বন্ধ করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

    জোর দিয়ে হ্যারিস বলেন, আমেরিকানরা তাদের ছেলেমেয়েদের অনুমোদন ছাড়া আরেকটি যুদ্ধে পাঠাতে চায় না।

    কমলা হ্যারিস ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে এমন একটি যুদ্ধে টেনে নিচ্ছেন, যা আমেরিকানরা চায় না। আমি স্পষ্টভাবে বলছি, আমি ইরানে শাসন পরিবর্তনের যুদ্ধের বিরোধী এবং ট্রাম্পের এই যুদ্ধে আমাদের সেনাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে। যা "আমেরিকান জনগণ চায় না", মার্কিন সেনাদের বিপদে ফেলেছেন এবং ইরানের বিরুদ্ধে "অননুমোদিত যুদ্ধ" শুরু করেছেন। 

    ইরান ইসরায়েলের পাশাপাশি বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জর্দান এবং কুয়েতের মতো দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।

    যার ফলে আশঙ্কা করা হচ্ছে, সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং অঞ্চলটিতে অস্থিরতা বেড়ে যাবে। 

    হামলার পর ২৮ ফেব্রুয়ারি পরিচালিত একটি প্রাথমিক জরিপে দেখা গেছে, মার্কিন প্রাপ্তবয়স্কদের মধ্যে ৩৩ শতাংশ ইরানের ওপর মার্কিন হামলার পক্ষে সমর্থন জানিয়েছেন এবং ৪৫ শতাংশের বেশি বিরোধিতা করেছেন। ডেমোক্র্যাট এবং স্বাধীনদের মধ্যে যথাক্রমে মাত্র ১০ শতাংশ এবং ২১ শতাংশ সমর্থন প্রকাশ করেছেন, যেখানে ৬৮ শতাংশ রিপাবলিকান সমর্থন প্রকাশ করেছেন।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…