এইমাত্র
  • শাহিনুর সাগরকে চান নোয়াখালীর জনগণ
  • মধ্যপ্রাচ্যে যুদ্ধ: শাহজালাল বিমানবন্দরে ৩ দিনে ১০২ ফ্লাইট বাতিল
  • সরিষাবাড়ীতে ৪ শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান
  • বাঁশখালীতে যুবদল নেতা আনু হত্যা: রিমান্ডে শ্যালক ইসমাইল
  • আর্থিক সংকটে থাকা মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষা নিশ্চিত করলেন ছাত্রদল নেতা
  • দোল পূর্ণিমায় মঙ্গলবার বেনাপোল–পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
  • জীবননগরে গাছে গাছে শোভা পাচ্ছে শ্বেতশুভ্র সজনে ফুল
  • বাউফলে প্রতিমা ভাঙচুরের ঘটনায় মন্দির পরিদর্শনে এমপি
  • গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার চুরি!
  • ইরানে ক্ষমতায় আসার মতো সম্ভাব্য সব ব্যক্তি নিহত: ট্রাম্প
  • আজ সোমবার, ১৮ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    ওমানে তেলবাহী জাহাজে হামলা, নিহত ১

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৫:৪০ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৫:৪০ পিএম

    ওমানে তেলবাহী জাহাজে হামলা, নিহত ১

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৫:৪০ পিএম
    সংগৃহীত ছবি

    ওমানের রাজধানী মাসকটের উপকূল অবস্থানরত একটি তেলবাহী জাহাজে হামলা হয়েছে। এমকেডি ভিওয়াইওএম নামের ওই জাহাজ বিস্ফোরক বোঝাই নৌকার হামলার শিকার হয়েছে। এতে জাহাজের এক ক্রু নিহত হয়েছে।

    সোমবার (০২ মার্চ) ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার এ তথ্য জানিয়েছে।

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানায়, ওমানের উপকূল লাগোয়া এলাকায় এমকেডি ভিওয়াইওএম নামের ওই জাহাজ আক্রান্ত হয়েছে। হামলায় জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন ক্রু সদস্য নিহত হয়েছেন।

    বিবৃতিতে বলা হয়, জাহাজে থাকা অন্য ২১ জন ক্রু সদস্যকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

    বর্তমানে ওমানের রাজকীয় নৌবাহিনীর একটি জাহাজ আক্রান্ত তেলবাহী জাহাজের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এছাড়া ওই এলাকা দিয়ে চলাচলকারী অন্যান্য সব জাহাজের জন্য প্রয়োজনীয় নৌ-সতর্কতা জারি করা হয়েছে।


    ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। নেতানিয়াহুর কার্যালয় ছাড়াও  ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদরদপ্তরকে লক্ষ্যবস্তু করেছে ইরান।

    সোমবার আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। (আইআরজিসি) বলেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

    বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, ইহুদিবাদী শাসকগোষ্ঠীর অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তাদের বিমান বাহিনীর কমান্ডারের সদরদপ্তরে হামলা চালানো হয়েছে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…