এইমাত্র
  • ৪ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনাকে নাকচ করে দিয়েছে ইরান
  • ইউরোপের দেশ সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা
  • যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে গ্রাম পুলিশের মৃত্যু
  • খুনির মোটরসাইকেলে লেখা ছিল ‘হাদি ইজ নট নেম, হাদি মিনস বাংলাদেশ’
  • ফুলে ভরে উঠেছে আমবাগান, ন্যায্য দামের প্রত্যাশায় চাষিরা
  • ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আগামীকাল
  • এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তরুণ নিহত
  • খামেনি আমাকে মারার আগেই তাকে মেরেছি : ট্রাম্প
  • সিরাজগঞ্জে শিক্ষকের বাড়ি থেকে গাঁজার গাছ উদ্ধার
  • আজ সোমবার, ১৮ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    বিনোদন

    তুফানের পরই শুরু হয় 'তাণ্ডব'...

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৪, ১১:২৬ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৪, ১১:২৬ পিএম

    তুফানের পরই শুরু হয় 'তাণ্ডব'...

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৪, ১১:২৬ পিএম

    'নায়ক হিসেবে আমাদের পছন্দ শাকিব খানকে। তাঁর সঙ্গে গল্প নিয়ে কথা হয়েছে। তিনি গল্প পছন্দ করেছেন। মৌখিকভাবে জানিয়েছেন সিনেমাটি করতে চান। সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছি।' তাণ্ডব সিনেমা নিয়ে এমনটাই বলেন এসভিএফ ও আলফা আই এন্টারটেইনমেন্টের প্রধান শাহরিয়ার শাকিল। 

    সম্প্রতি শাকিব খান ও রায়হান রাফির দ্বিতীয় ইনিংস 'তাণ্ডব' বলে খবর প্রচার হয়। অনেকটা গোপনেই নতুন সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ শুরু করেছেন পরিচালক নতুন এই সিনেমায় রায়হান রাফি চুক্তিবদ্ধ হলেও সিনেমার নায়ক শাকিব খান মৌখিকভাবে অভিনয়ে আগ্রহ প্রকাশ করেছেন বলে এমনটাই জানিয়েছেন সিনেমার অন্যতম প্রযোজক শাহরিয়ার শাকিল। 

    তবে নির্মাতা রাফির বক্তব্য, 'শাকিবকে সঙ্গে নিয়েই ফিরছেন।' আগামী ফেব্রুয়ারি থেকে টানা সিনেমার শুটিং করবেন। নির্মাতা জানান, সিনেমাটি আগামী বছর ঈদে মুক্তির সম্ভাবনা রয়েছে। তাঁর গল্পেই নির্মিত হবে তাণ্ডব। এই পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান। যিনি 'তুফান' সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন।

    প্রযোজক শাহরিয়ার শাকিলের ভাষ্য, 'আমরা ইতিমধ্যে সিনেমাটি নিয়ে কাজ শুরু করেছি। সবাই এখন "তাণ্ডব" নিয়ে ব্যস্ত। পুরোদমে প্রি–প্রোডাকশনের কাজ চলছে। সিনেমার পরিচালক চুক্তিবদ্ধ হয়েছে।'

    'তাণ্ডব' সিনেমায় শাকিব খানকে নতুন করে দেখবে জানিয়ে রাফি আরও বলেন, 'দর্শকেরা দীর্ঘদিন ধরেই চাইছিলেন শাকিব খানকে নিয়ে আবার কাজ শুরু করি। আমাদের জুটি পর্দায় আসুক। তাদের জন্য নতুন করে ফিরছি। সিনেমাটি নিয়ে আমি খুবই এক্সসাইটেড।'

    গল্পের আভাস না দিয়েই এ নির্মাতা বলেন, 'পর্দায় তাণ্ডব সৃষ্টি করবে শাকিব খান। পুরো অ্যাকশন–নির্ভর সিনেমা। দেশের দর্শকদের নতুন কিছু দিতে চান গল্পটি দিয়ে। 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…