এইমাত্র
  • যশোর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে পকেট ভরছে দালাল!
  • যশোরে ফার্মেসি মালিক অপহরণ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • লোহাগাড়ার আধুনগর সাব-রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
  • ইবিতে ‘ইসলামিক ফাউন্ডেশন কর্নার’ উদ্বোধন
  • দেলদুয়ারে মাটিখেকোদের দৌরাত্ম্য, উর্বরতা হারাচ্ছে কৃষিজমি
  • ঈশ্বরদীতে মাদকের বিরুদ্ধে যুবকের ব্যতিক্রমী উদ্যোগ
  • বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
  • নাগরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে দুই মসজিদে ‘মুর্দা মশারী’ বিতরণ
  • কটিয়াদীতে ফাল্গুনেও ঘন কুয়াশা
  • উখিয়ায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন বিতরণ

    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১০:০৭ পিএম
    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১০:০৭ পিএম

    নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন বিতরণ

    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১০:০৭ পিএম

    নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিশেষ আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় কোরআন শরীফ বিতরণ, খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

    রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ওছখালীতে জেলা বিএনপির সদস্য প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিবের বাসভবনে এই কোরআন বিতরণ, খতমে কুরআন ও দোয়া মাহাফিলের আয়োজন করা হয়। হাতিয়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপি, অঙ্গসংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।  

    কুরআন বিতরণ অনুষ্ঠানে হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব।

    খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলে অংশ নেন হাতিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা আব্দুর রহিম সাহেব, হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোছলেহ উদ্দিন নিজাম চৌধুরী, হাতিয়া পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলো, হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ, হাতিয়া পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।  

    দোয়া মাহাফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিবে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারাজীবন দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। দেশের গণতন্ত্রের প্রতীক তিনি। আজকে তিনি অসুস্থ। তার সুস্থতা দেশের সর্বস্তরের মানুষের প্রত্যাশা। তাই তার দ্রুত আরোগ্য কামনায় এ দোয়া মাহাফিলের আয়োজন করা হয়েছে।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…