এইমাত্র
  • হুজুরকে চেয়ার এগিয়ে দিলেন তারেক রহমান
  • যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে খুনি নিহত
  • ২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দামে আবারও রেকর্ড
  • বৃষ্টিতে ভেস্তে গেল যুব টাইগারদের ম্যাচ
  • চট্টগ্রামে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ, তোলপাড়
  • নোবিপ্রবিতে সিগারেট ও নেশাজাতীয় দ্রব্যে বিক্রি নিষিদ্ধ
  • রেকর্ড ৯ম বারের মতো বিগ ব্যাশের ফাইনালে পার্থ স্কোর্চার্স
  • জামায়াত, এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি
  • বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রশ্নে যা বললেন লিটন
  • কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কুমিল্লায় বাস উল্টে নিহত ২, আহত ১৫ 

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ১১:৩০ এএম
    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ১১:৩০ এএম

    কুমিল্লায় বাস উল্টে নিহত ২, আহত ১৫ 

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ১১:৩০ এএম

    কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে বাস উল্টে ২জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। 

    বৃহস্পতিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির তুরনিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়েটগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন। 

    তিনি বলেন, সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

    ইলিয়াটগঞ্জ হাইয়ে থানার উপ-পরিদর্শক মো. ফজলুর রহমান বলেন, ঢাকা থেকে ফেনীগামী স্টার লাইন পরিবহনের একটি বাস তুরনিপাড়া ইউটার্নে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে বিপরীতমুখী লাইনে গিয়ে উল্টে যায়।

    এ সময় ঢাকামুখী একটি মাইক্রোবাসও বাসটির সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনায় দুইজন বাসের যাত্রী নিহত হয়েছেন।তাদের পরিচয় এখনও মেলেনি। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। সড়কে যানজট নিরসনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…