এইমাত্র
  • যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে খুনি নিহত
  • বৃষ্টিতে ভেস্তে গেল যুব টাইগারদের ম্যাচ
  • চট্টগ্রামে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ, তোলপাড়
  • নোবিপ্রবিতে সিগারেট ও নেশাজাতীয় দ্রব্যে বিক্রি নিষিদ্ধ
  • রেকর্ড ৯ম বারের মতো বিগ ব্যাশের ফাইনালে পার্থ স্কোর্চার্স
  • জামায়াত, এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি
  • বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রশ্নে যা বললেন লিটন
  • কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • টেকনাফ সীমান্তে থেকে ‘স্থলমাইনের চাপ প্লেট’ উদ্ধার
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    চাঁদপুরে এক মাসে ভ্যাট নিবন্ধনের আওতায় এলো প্রায় ৮শ প্রতিষ্ঠান

    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১১:০৮ এএম
    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১১:০৮ এএম

    চাঁদপুরে এক মাসে ভ্যাট নিবন্ধনের আওতায় এলো প্রায় ৮শ প্রতিষ্ঠান

    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১১:০৮ এএম

    চাঁদপুর জেলায় গত বছরের ডিসেম্বর মাসে নতুন করে প্রায় ৮শ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনা হয়েছে। সরকারের রাজস্ব আহরণ বৃদ্ধি এবং কর ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

    কাস্টমস ও ভ্যাট বিভাগ সূত্রে জানা গেছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে কর নেটের আওতায় এনে রাজস্ব আদায় বাড়ানোর পাশাপাশি ন্যায্য কর সংস্কৃতি গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও চাঁদপুর জেলায় ভ্যাট নিবন্ধন কার্যক্রম আরও জোরদার করা হবে।

    এ বিষয়ে চাঁদপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ের সহকারী কমিশনার শেখ শাহির আহম্মেদ বলেন, ‘গত ডিসেম্বর মাসজুড়ে ধারাবাহিক অভিযান ও যাচাই-বাছাই কার্যক্রমের মাধ্যমে এসব প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনা হয়েছে।’

    তিনি আরও বলেন, ‘নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর ব্যবসার ধরন ও লেনদেন যাচাই করে যথাযথভাবে ভ্যাট নির্ধারণ করা হবে। ভ্যাট ব্যবস্থাপনা স্বচ্ছ ও কার্যকর করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…