এইমাত্র
  • উত্তর কোরিয়ার উপপ্রধানমন্ত্রীকে বরখাস্ত
  • হুজুরকে চেয়ার এগিয়ে দিলেন তারেক রহমান
  • যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে খুনি নিহত
  • ২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দামে আবারও রেকর্ড
  • বৃষ্টিতে ভেস্তে গেল যুব টাইগারদের ম্যাচ
  • চট্টগ্রামে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ, তোলপাড়
  • নোবিপ্রবিতে সিগারেট ও নেশাজাতীয় দ্রব্যে বিক্রি নিষিদ্ধ
  • রেকর্ড ৯ম বারের মতো বিগ ব্যাশের ফাইনালে পার্থ স্কোর্চার্স
  • জামায়াত, এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি
  • বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রশ্নে যা বললেন লিটন
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২

    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৭:৫৫ পিএম
    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৭:৫৫ পিএম

    মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২

    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৭:৫৫ পিএম

    কুমিল্লার মেঘনা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

    রবিবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার মানিকারচর ইউনিয়নের শিকিরগাঁও এলাকায় মেঘনা সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। অভিযানে তাদের হেফাজত থেকে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি বাটন মোবাইল ফোন এবং নগদ ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের শিকিরগাঁও গ্রামের মৃত সুন্দর আলীর মেয়ে রুনা আক্তার (৩০) এবং নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মামরতপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আফজাল হোসেন (২৮)।

    অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের উদ্ধারকৃত মালামালসহ মেঘনা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে মেঘনা থানা পুলিশ।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…