এইমাত্র
  • যুদ্ধ বন্ধে আবুধাবিতে বৈঠকে ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়া
  • আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
  • রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপন মিয়ানমারের, তীব্র প্রতিবাদ বাংলাদেশের
  • ঢাকার শীত নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস
  • মিয়ানমারে বিয়ে ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা, নিহত ২৭
  • যেকোনো আক্রমণকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করা হবে: ট্রাম্পকে সতর্ক করে ইরান
  • রাশিয়ার হামলার কবলে ইউক্রেনের দুটি বড় শহর, আহত ১৩
  • কানাডাকে গিলে খাবে চীন, বললেন ট্রাম্প
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম নিক্ষেপ, ফেলা হলো নোংরা পানি
  • শেখ হাসিনার শাসনামলে মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখেনি: প্রেস সচিব
  • আজ শনিবার, ১১ মাঘ, ১৪৩২ | ২৪ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    রামদা নিয়ে ঘোরার প্রতিবাদ করায় মধ্যরাতে বোমা নিক্ষেপ!

    শিপন সিকদার, নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০১:৪২ পিএম
    শিপন সিকদার, নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০১:৪২ পিএম

    রামদা নিয়ে ঘোরার প্রতিবাদ করায় মধ্যরাতে বোমা নিক্ষেপ!

    শিপন সিকদার, নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০১:৪২ পিএম

    নারায়ণগঞ্জের ফতুল্লায় রামদা নিয়ে প্রকাশ্যে ঘোরার প্রতিবাদ করায় গভীর রাতে এক বাড়িতে বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে৷ তবে অল্পের জন্য প্রাণহানি থেকে রক্ষা পেয়েছেন পরিবারের ঘুমন্ত সদস্যরা। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড়টায় নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুরের পূর্ব মুসলিমপুর এলাকার শিরিন ভিলায় ঘটনাটি ঘটে।

    ভুক্তভোগী পরিবার জানায়, শনিবার সন্ধ্যায় পূর্ব মুসলিমপাড়া ইটালির বাড়ির ভাড়াটিয়া মিজানুর রহমানের ছেলে নাইম (৩৫) প্রকাশ্যে দেশিয় অস্ত্র রামদা নিয়ে ঘোরাঘুরি করছিলেন। এ সময় স্থানীয় বাসিন্দা সেলিম মিয়া (৪০) প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে নাইম হুমকি দিয়ে চলে যান।

    গভীর রাতে নাইম ও তার ভাই রোমানসহ (৩০) অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৭ জনকে সঙ্গে নিয়ে সেলিম মিয়ার ঘরে দুইটি হাত বোমা নিক্ষেপ করে। বোমার বিস্ফোরণে বাড়ির থাই গ্লাস ভেঙে টুকরো টুকরো হয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে। এতে ঘরের আসবাবপত্র ভেঙে ছিন্নভিন্ন হয়ে যায়।

    ঘটনার সময় সেলিম মিয়া, তার স্ত্রী ও তাদের শিশুকন্যা একই ঘরে ঘুমিয়ে ছিলেন। বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায় এবং ঘর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। আতঙ্কে তারা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর নাইম বাড়ির নিচে দাঁড়িয়ে উচ্চস্বরে সেলিম মিয়াকে গালিগালাজ করে এবং হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

    এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী পরিবার দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

    পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…