এইমাত্র
  • ২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দামে আবারও রেকর্ড
  • যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে খুনি নিহত
  • বৃষ্টিতে ভেস্তে গেল যুব টাইগারদের ম্যাচ
  • চট্টগ্রামে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ, তোলপাড়
  • নোবিপ্রবিতে সিগারেট ও নেশাজাতীয় দ্রব্যে বিক্রি নিষিদ্ধ
  • রেকর্ড ৯ম বারের মতো বিগ ব্যাশের ফাইনালে পার্থ স্কোর্চার্স
  • জামায়াত, এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি
  • বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রশ্নে যা বললেন লিটন
  • কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ একজন আটক

    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৯:৫৯ পিএম
    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৯:৫৯ পিএম

    চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ একজন আটক

    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৯:৫৯ পিএম

    কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় লম্বা অস্ত্রসহ মোহাম্মদ আলী হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

    রবিবার (১১ জানুয়ারি) ভোর ৫ টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের চরণদ্বীপ ৯ নং ওয়ার্ড, পুলানকাটা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটককৃত আলী হোসেন ওই এলাকার মতিউর রহমানের ছেলে।

    চকরিয়া সেনা ক্যাম্প থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চিরিংগা ইউনিয়নের চরণদ্বীপ এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় চিহ্নিত সন্ত্রাসী মোহাম্মদ আলী হোসেন এবং তার সহযোগী সন্ত্রাসী চক্র স্থানীয় জনগণের নিরাপত্তা বিঘ্নিত করে আসছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে কেন্দ্র করে স্থানীয় চিহ্নিত ও শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার এবং তৎপরতা দমনের লক্ষ্যে অভিযানটি পরিচালনা করা হয়।

    অভিযানকালে যৌথ বাহিনী ঘটনাস্থল থেকে ১টি দেশীয় একনলা বন্দুক উদ্ধার করে। আটককৃত আলী হোসেন অবৈধ অস্ত্র বহন করাসহ নির্বাচনী পরিবেশে বিশৃঙ্খলা সৃষ্টি এবং গোপনে পরিকল্পনা করার অভিযোগে গ্রেফতার হন। আটক ব্যক্তি এবং উদ্ধারকৃত অস্ত্র চকরিয়া থানায় আইনি কার্যক্রমের জন্য হস্তান্তর করা হয়েছে।

    চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন জানান, দেশীয় অস্ত্রসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…