এইমাত্র
  • মোংলা বন্দরের শ্রমিকদের ২৬% মজুরি বৃদ্ধি
  • আকাশসীমা বন্ধ করল ইরান
  • ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে: রিজওয়ানা হাসান
  • যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার মধ্যে ইরানকে যে বার্তা দিলো সৌদি
  • পে-স্কেল নিয়ে আজ ফের বৈঠকে বসবে পে-কমিশন
  • নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের
  • ইরানে বিক্ষোভকারীদের হত্যা-মৃত্যুদণ্ড বন্ধ হয়েছে, দাবি ট্রাম্পের
  • বিমানের পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেন ফয়েজ তৈয়্যবসহ ৩ জন
  • আগামী সপ্তাহ থেকেই বাংলাদেশ-পাকিস্তানসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত
  • শিক্ষানবিশ ৯৬ এএসপিকে বদলি
  • আজ বৃহস্পতিবার, ২ মাঘ, ১৪৩২ | ১৫ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কুড়িগ্রাম জেলা খাদ্য গুদাম থেকে উধাও ৫২১ মেট্রিক টন ধান ও ৩৫ টন চাল!

    এস এম ফয়সাল শামীম, স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১০:১২ পিএম
    এস এম ফয়সাল শামীম, স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১০:১২ পিএম

    কুড়িগ্রাম জেলা খাদ্য গুদাম থেকে উধাও ৫২১ মেট্রিক টন ধান ও ৩৫ টন চাল!

    এস এম ফয়সাল শামীম, স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১০:১২ পিএম

    কুড়িগ্রাম জেলা খাদ্য গুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় গরমিল পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    রবিবার (১১ জানুয়ারি) জেলা শহরের নতুন রেল স্টেশন এলাকায় দিনভর জেলা খাদ্য গুদামের ৮টি গোডাউন পরিদর্শন করে ৫২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাল ঘাটতি পেয়েছে দুদক।

    দুদক সূত্র জানায়, কৃষকের পরিবর্তে ব্যবসায়ীদের কাছ থেকে নিম্নমানের চাল সংগ্রহ, নতুন বস্তার পরিবর্তে পুরাতন বস্তা ব্যবহার এবং ধান চাল অন্যত্র বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগ পায় দুদক। দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।

    জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক সাবদারুর ইসলাম বলেন, ধান ও চাল ঘাটতি পাওয়ায় গোডাউন সিলগালা করা হয়েছে। ঘাটতি বিষয়ে জানতে চাইলে খাদ্য গুদামের কর্মকর্তা কোনো সদুত্তর দিতে না পারায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া, খাবার অনুপযোগী চালও পাওয়া গেছে।

    এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে জেলা খাদ্য গুদাম কর্মকর্তা কোনো মন্তব্য করতে রাজি হননি। 

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…