এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বেলকুচিতে আ'লীগ নেতার বাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা

    উজ্জ্বল অধিকারী, সিরাজগঞ্জ (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৩:৪৫ পিএম
    উজ্জ্বল অধিকারী, সিরাজগঞ্জ (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৩:৪৫ পিএম

    বেলকুচিতে আ'লীগ নেতার বাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা

    উজ্জ্বল অধিকারী, সিরাজগঞ্জ (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৩:৪৫ পিএম

    সিরাজগঞ্জের বেলকুচিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বসত বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের পেস্তক দক্ষিণপাড়ার ইয়াহিয়ার বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

    ইয়াহিয়া ঐ গ্রামের জেলহক আলীর ছেলে ও কার্যক্রম নিষিদ্ধ দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। কোন হতাহতের ঘটনা না ঘটলেও তার একটি ঘর ও আসবারপত্র সম্পূর্ণ পুড়ে যায়।

    স্থানীয় সূত্রে জানা যায়, আগুনের খবর পেয়ে নেভানোর জন্য দ্রুত পদক্ষেপ নিলে আগুন নিয়ন্ত্রনে আসে। এতে আশেপাশের কোন বাড়ির ক্ষয়ক্ষতি হয়নি। ইয়াহিয়া কার্যক্রম নিষিদ্ধ দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। রাজনৈতিক শত্রুতার জেরেই দুর্বৃত্তরা তার বাড়িতে আগুন দিতে পারে। 

    এ বিষয়ে ইয়াহিয়ার বাবা জেলহক আলী বলেন, ‘দুর্বৃত্তরা আমাদের বড় ধরণের ক্ষতির উদ্দেশ্যেই বসতবাড়িতে আগুন দেয়। ঘরে আগুন লেগেছে বুঝতে পেরে ঘর থেকে দ্রুত বাহিরে বের হয়। ডাক-চিৎকার করলে স্থানিয়রা আগুন নিয়ন্ত্রনে আনে। রাজনৈতিক কারণে আমার ছেলে বাড়িতে না থাকলেও ছেলের স্ত্রী-সন্তান পরিবারের সবাই বাড়িতে থাকে। দুর্বৃত্তদের আগুন থেকে প্রাণে বাঁচার জন্য আমার পরিবারের সদস্যরা ঘর থেকে দ্রুত বের হয়। এতে আমাদের ঘর, আসবারপত্র, পুড়ে ভস্মিভুত হয়। আমারা সবার সাথে আলোচনা করে দ্রুত আইনের ব্যবস্থা নেব।’

    এ বিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ ফরিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছিলাম, এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…