এইমাত্র
  • যুদ্ধ বন্ধে আবুধাবিতে বৈঠকে ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়া
  • আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
  • রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপন মিয়ানমারের, তীব্র প্রতিবাদ বাংলাদেশের
  • ঢাকার শীত নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস
  • মিয়ানমারে বিয়ে ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা, নিহত ২৭
  • যেকোনো আক্রমণকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করা হবে: ট্রাম্পকে সতর্ক করে ইরান
  • রাশিয়ার হামলার কবলে ইউক্রেনের দুটি বড় শহর, আহত ১৩
  • কানাডাকে গিলে খাবে চীন, বললেন ট্রাম্প
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম নিক্ষেপ, ফেলা হলো নোংরা পানি
  • শেখ হাসিনার শাসনামলে মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখেনি: প্রেস সচিব
  • আজ শনিবার, ১১ মাঘ, ১৪৩২ | ২৪ জানুয়ারি, ২০২৬
    রাজনীতি

    ‘মবের ভয়ে ক্ষুদ্র কারণে মনোনয়ন অবৈধ করেছে রিটার্নিং কর্মকর্তারা’

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৪:০৯ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৪:০৯ পিএম

    ‘মবের ভয়ে ক্ষুদ্র কারণে মনোনয়ন অবৈধ করেছে রিটার্নিং কর্মকর্তারা’

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৪:০৯ পিএম

    মবের ভয়ে রিটার্নিং কর্মকর্তারা ক্ষুদ্র কারণেও মনোনয়ন অবৈধ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

    আজ রবিবার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের প্রার্থীদের প্রার্থিতা ফিরে পাওয়ার শুনানিতে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি।

    শামীম হায়দার বলেন, ‘মবতন্ত্র রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়ন সংক্রান্ত সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে। মবের ভয়ে তারা ক্ষুদ্র কারণে মনোনয়ন অবৈধ করেছে।’

    অভিযোগ করে তিনি আরো বলেন, ‘নির্বাচনকালীন আমাদের পার্টি অফিস দখলের ঘটনা ঘটেছে। এর আগে এমন দৃষ্টান্ত বাংলাদেশে আর হয়নি।’

    এদিন সকালে রির্টানিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ৭০টি করা আপিলের ওপর শুনানির দ্বিতীয় দিন চলছে।  

    উল্লেখ্য, এবার মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এই শুনানি চলবে বলে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…