এইমাত্র
  • ২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দামে আবারও রেকর্ড
  • যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে খুনি নিহত
  • বৃষ্টিতে ভেস্তে গেল যুব টাইগারদের ম্যাচ
  • চট্টগ্রামে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ, তোলপাড়
  • নোবিপ্রবিতে সিগারেট ও নেশাজাতীয় দ্রব্যে বিক্রি নিষিদ্ধ
  • রেকর্ড ৯ম বারের মতো বিগ ব্যাশের ফাইনালে পার্থ স্কোর্চার্স
  • জামায়াত, এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি
  • বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রশ্নে যা বললেন লিটন
  • কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    খেলা

    নোয়াখালীর পর এবার রাজশাহীর কাছে হারল রংপুর

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৫:৩৫ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৫:৩৫ পিএম

    নোয়াখালীর পর এবার রাজশাহীর কাছে হারল রংপুর

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৫:৩৫ পিএম

    সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের লড়াইতে রংপুর রাইডার্সকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। নোয়াখালী এক্সপ্রেসের কাছে হারের পর এবার রাজশাহীর কাছে হারের মুখ দেখল রংপুর।

    টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রংপুরের ওপেনার তাওহীদ হৃদয় শুরু থেকেই দলের হয়ে ঝড় তোলেন। কাইল মেয়ার্সের সঙ্গে ওপেনিং জুটি তৈরি করে তিনি একপ্রান্ত ধরে রাখেন। মেয়ার্স ৬ বল খেলে ৮ রান করে আউট হলেও হৃদয় ছিলেন অবিচল।

    লিটন দাস ও ইফতিখার আহমেদ হৃদয়ের সঙ্গে রানের গতি ধরে রাখতে ব্যর্থ হন। লিটন ১৪ বলে ১১ ও ইফতিখার ১৫ বলে ৮ রান করে ফেরার পর রংপুর কিছুটা চাপে পড়ে। তবে হৃদয়ের সঙ্গে খুশদিল শাহ দলের হাল ধরেন এবং শেষ পর্যন্ত রংপুর ৪ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে। হৃদয় ৫৬ বল খেলে ৯৭ রান অপরাজিত ছিলেন।

    রাজশাহীর পক্ষে তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, জিমি নিশাম ও সন্দীপ লামিচানে একটি করে উইকেট নেন।

    টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই তানজিদ হাসান তামিমকে হারিয়ে ফেলে রাজশাহী। এরপর নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিমের ব্যাটে দল দৃঢ়ভাবে ফিরে আসে। শান্ত ৪২ বল খেলে ৭৬ রান করে বিদায় নেন। তবে ওয়াসিম ৫৯ বল খেলে ৮৭ রান অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…