এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত, জানাল ইরান

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৬:৩৯ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৬:৩৯ পিএম

    চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত, জানাল ইরান

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৬:৩৯ পিএম
    সংগৃহীত ছবি

    ইরানে চলমান বিক্ষোভে শতাধিক নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়।

    ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, ইসফাহান প্রদেশে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ৩০ জন সদস্য নিহত হয়েছেন, অন্যদিকে আইন প্রয়োগকারী কমান্ড স্পেশাল ইউনিটের কমান্ডার জানান, বৃহস্পতিবার ও শুক্রবার বিভিন্ন শহরে দাঙ্গা দমনের অভিযানে আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হন। 

    অন্যদিকে, আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থা রোববার জানিয়েছে, সারা দেশে বিক্ষোভে ১০৯ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।

    এদিকে, ইরানি রেড ক্রিসেন্ট জানায়, গোলেস্তান প্রদেশের রাজধানী গোরগানে তাদের একটি ত্রাণ ভবনে হামলার সময় একজন কর্মী নিহত হন। 

    ইরানের কর্তৃপক্ষ দেশটির বছরের পর বছর ধরে চলা বৃহত্তম বিক্ষোভ দমনের প্রচেষ্টা জোরদার করার মধ্যে হতাহতের এই পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। এই বিক্ষোভে হাজার হাজার মানুষ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির বিরুদ্ধে ক্ষোভে রাস্তায় নেমেছে। 

    এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে ‘দাঙ্গা’ ধীরে ধীরে কমে আসছে, অন্যদিকে অ্যাটর্নি জেনারেল সতর্ক করে দিয়েছেন, অস্থিরতার সাথে জড়িতদের ‘মৃত্যুদণ্ড’ হতে পারে।

    এর আগে ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের হত্যা করলে, যুক্তরাষ্ট্র ইরানে হস্তক্ষেপ করবে বলে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সামরিক হামলার হুমকির পর রোববার পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দেন। 

    মার্কিন হামলা হলে যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাদের ‘বৈধ লক্ষ্যবস্তুতে’ পরিণত হবে বলে হুঁশিয়ারি দেন স্পিকার।

    তিনি বলেন, ‘আরও স্পষ্ট করে বলা যাক, ইরানের উপর আক্রমণের ক্ষেত্রে, অধিকৃত অঞ্চল (ইসরাইল) এবং সমস্ত মার্কিন ঘাঁটি এবং জাহাজ আমাদের বৈধ লক্ষ্যবস্তু হবে।’ ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের সাবেক কমান্ডার কালিবাফ বলেন।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…