এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    চট্টগ্রামের ভাষা ও সংস্কৃতি নিয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৭:১০ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৭:১০ পিএম

    চট্টগ্রামের ভাষা ও সংস্কৃতি নিয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৭:১০ পিএম

    সিটাগং ল্যাংগুয়েজ অ্যান্ড কালচারাল একাডেমি (সিএলসিএ)’র উদ্যোগে “হাজার বছরের চট্টগ্রাম: প্রসঙ্গ ভাষা ও সংস্কৃতি” শীর্ষক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (১০ জানুয়ারি) নগরীর বাদশা মিয়া ভবনে আয়োজিত উক্ত সেমিনারে চট্টগ্রামের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে বিশদ আলোচনা করা হয়।

    সেমিনারে বক্তারা চট্টগ্রামের ভাষার ওপর বাংলা ভাষার প্রভাব ও আধিপত্যের বিষয়টি তুলে ধরেন। তাঁরা বলেন, ‘চাটগাঁইয়া ভাষা বাংলা ভাষার কোনো উপভাষা নয়; ভাষাবিজ্ঞানের দৃষ্টিতে এটি বাংলার বাইরে একটি স্বতন্ত্র ভাষা। দীর্ঘদিন ধরে একে উপভাষা হিসেবে চিহ্নিত করার ফলে চট্টগ্রামের নিজস্ব ভাষাগত পরিচয় ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য আড়ালে পড়ে যাচ্ছে।’

    বক্তারা আরও বলেন, ‘চাটগাঁইয়া ভাষাকে টিকিয়ে রাখতে হলে এর সামাজিক ব্যবহারের পরিসর বাড়াতে হবে। একই সঙ্গে প্রাথমিক স্তর পর্যন্ত শিক্ষাক্রমে চাটগাঁইয়া ভাষার পাঠদান চালু করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।’

    মঈনুদ্দীন আরাফের সঞ্চালনায় অনুষ্ঠিত এই বিশেষ সেমিনারে উপস্থিত ছিলেন জোবাইরুল আরিফ, কুতুব উদ্দীন চৌধুরী ইশতি, জমির উদ্দীন, আবির বিন জাবেদ, তাওহিদুল ইসলাম, খাঁন আইয়্যুব, শিশির আজাদ, আব্দুর রহমান, ইব্রাহিম খলিলসহ সিটাগং ল্যাংগুয়েজ অ্যান্ড কালচারাল একাডেমির সদস্যবৃন্দ।

    সেমিনার শেষে অংশগ্রহণকারীরা চট্টগ্রামের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে প্রাতিষ্ঠানিক উদ্যোগ জোরদারের আহ্বান জানান।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…