এইমাত্র
  • মিরপুরে বহুতল ভবনে আগুন
  • হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ
  • বিভিন্ন নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান
  • অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
  • জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখ নষ্ট হওয়ার খবরে মায়ের মৃত্যু
  • নির্বাচনে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮ হাজার ৭৭০: আইজিপি
  • ভোট কারচুপির চেষ্টা হলে জনগণ অধিকার আদায়ে দাঁড়িয়ে যাবে: জামায়াত আমির
  • ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ
  • যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান
  • রাজনৈতিক সহিংসতায় ৪০ দিনে নিহত ১৩ : আসক
  • আজ বুধবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    খেলা

    সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন সাবিনাদের ছাদখোলা বাসে সংবর্ধনা

    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৮:৩০ পিএম
    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৮:৩০ পিএম

    সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন সাবিনাদের ছাদখোলা বাসে সংবর্ধনা

    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৮:৩০ পিএম

    প্রথমবারের মতো আয়োজিত নারী সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের নারী ফুটসাল দল।  বৃহস্পতিবার সন্ধ্যায় শিরোপা হাতে দেশের মাটিতে পা রাখলেন সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দল।

    দেশে ফেরার পর সাফজয়ী নারী ফুটসাল দলকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে চ্যাম্পিয়নদের হাতিরঝিলে নেওয়া হবে। সেখানে রাতে গ্র্যান্ড রিসিপশন আয়োজন করা হয়েছে।

    এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল, ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং ক্রীড়া সচিব। অনুষ্ঠান শেষে জলসিড়িতে নৈশভোজের আয়োজন রাখা হয়েছে।

    সংবর্ধনা কার্যক্রম শেষ হলে চ্যাম্পিয়ন ফুটসাল দল গুলশানের একটি হোটেলে অবস্থান করবে।

    উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার সাতটি দেশকে নিয়ে লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশ নারী দল ছয় ম্যাচে ১৬ পয়েন্ট অর্জন করে শিরোপা জেতে। পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ভুটান টুর্নামেন্টে রানার্সআপ হয়।

    নারী ফুটবলারদের ছাদখোলা বাসে সংবর্ধনার ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে ২০২২ ও ২০২৪ সালে নেপালে অনুষ্ঠিত নারী সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার পরও একইভাবে বরণ করা হয়েছিল বাংলাদেশ দলকে। সে দুটি আসরেই নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল সাবিনা খাতুন ও ঋতুপর্ণা চাকমাদের দল।


    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…