এইমাত্র
  • মিরপুরে বহুতল ভবনে আগুন
  • হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ
  • বিভিন্ন নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান
  • অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
  • জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখ নষ্ট হওয়ার খবরে মায়ের মৃত্যু
  • নির্বাচনে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮ হাজার ৭৭০: আইজিপি
  • ভোট কারচুপির চেষ্টা হলে জনগণ অধিকার আদায়ে দাঁড়িয়ে যাবে: জামায়াত আমির
  • ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ
  • যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান
  • রাজনৈতিক সহিংসতায় ৪০ দিনে নিহত ১৩ : আসক
  • আজ বুধবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কক্সবাজারে জমির বিরোধে মামার হাতে ভাগনে নিহত

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১০:৪১ পিএম
    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১০:৪১ পিএম

    কক্সবাজারে জমির বিরোধে মামার হাতে ভাগনে নিহত

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১০:৪১ পিএম

    কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মামার হাতে ভাগনে নিহত হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় বাঁচামিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।


    নিহত নুরুল আমিন মুন্না (২৫) কক্সবাজার পৌরসভার সিকদার বাজার এলাকার আব্দুল হকের ছেলে।


    পারিবারিক সূত্র জানায়, প্রায় এক মাস আগে মুন্নার মায়ের অংশের জমি নিয়ে তার নানি নয়না বেগমের সঙ্গে পারিবারিক বিরোধ ও কথা-কাটাকাটি হয়। সেই বিরোধের জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্না শহরের পিটি স্কুলসংলগ্ন বাঁচামিয়ার ঘোনা এলাকায় গেলে তার ওপর হামলা চালানো হয়।


    স্বজনদের অভিযোগ, হামলায় মুন্নার মামা হামিদউল্লাহ, মামাতো ভাই নয়ন, তৌহিদ ও মিসবাহসহ কয়েকজন অংশ নেন। এ সময় লোহার কোনো বস্তু দিয়ে মুন্নার মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


    খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


    কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস বলেন, “ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”



    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…