এইমাত্র
  • ভূঞাপুরে ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে, যিনি আসবেন চাপ হবে না : খাদ্য উপদেষ্টা
  • রাশেদ খানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ
  • ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই
  • মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি
  • ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের ১৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    ১ ফেব্রুয়ারি বস্ত্রকল বন্ধের সিদ্ধান্ত স্থগিত

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৮:৩৭ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৮:৩৭ পিএম

    ১ ফেব্রুয়ারি বস্ত্রকল বন্ধের সিদ্ধান্ত স্থগিত

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৮:৩৭ পিএম
    সংগৃহীত ছবি

    সারাদেশ আগামী ১ ফেব্রুয়ারি থেকে বস্ত্রকল বন্ধ রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা আপাতত স্থগিত করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। 


    বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


    বিজ্ঞপ্তিতে বলা হয়, সুতা আমদানি সংক্রান্ত চলমান আলোচনায় ইতিবাচক অগ্রগতি, পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে বস্ত্রকল বন্ধের কর্মসূচি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।


    এতে জানানো হয়, গত ২৭ জানুয়ারি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের বিদ্যমান সমস্যা নিরসনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

     

    সভায় বাণিজ্য উপদেষ্টা স্পিনিং খাতের সমস্যার যৌক্তিকতা স্বীকার করে দেশের রপ্তানি বাণিজ্য ও শিল্প খাতে এ খাতের কৌশলগত গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তিনি সরকারের পক্ষ থেকে অতি দ্রুত সময়ের মধ্যে কার্যকর, বাস্তবসম্মত ও ন্যায্য সমাধানের আশ্বাস দেন।


    বিটিএমএ জানিয়েছে, আগামী ৩ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট সব অংশীজনের অংশগ্রহণে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।


    ওই সভায় টেক্সটাইল ও স্পিনিং খাতের চলমান সংকট নিরসনে চূড়ান্ত করণীয় নির্ধারণ করা হবে।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…