এইমাত্র
  • বৃহস্পতিবার থেকে স্কুলের ছুটি শুরু
  • রমজানের প্রথম দিনেই গাজায় শিশুসহ দুজনকে হত্যা করলো ইসরায়েল
  • সংসদ সদস্যদের পেনশন বাতিল করলো শ্রীলঙ্কা
  • বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা
  • ‘বাচ্চারা পড়তে বসো, শিক্ষামন্ত্রী এখন মিলন ভাই’
  • ‘যা পারেন লেখেন’—টাকা কর্তন ইস্যুতে সাংবাদিকদের প্রতি তারাগঞ্জের ইউএনও
  • নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড
  • গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
  • যশোরে যুবকের পেট থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার
  • অষ্টগ্রামে স্কুল থেকে ফেরার পথে ছাত্রীকে কাঁচি দিয়ে হামলা, যুবক আটক
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মুন্সিগঞ্জে ধানের শীষের প্রচারণায় সাবেক অধিনায়ক হাবিবুল বাশার

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:০১ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:০১ পিএম

    মুন্সিগঞ্জে ধানের শীষের প্রচারণায় সাবেক অধিনায়ক হাবিবুল বাশার

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:০১ পিএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনে বিএনপির দলীয় প্রার্থী মো. কামরুজ্জামান রতনের পক্ষে ধানের শীষ প্রতীকে প্রচারণা চালিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।


    বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তিনি মুন্সিগঞ্জ জেলা শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় এ প্রচারণায় অংশ নেন। দিনের শুরুতে তিনি শহরের দক্ষিণ ইসলামপুর এলাকায় বিএনপি প্রার্থী মো. কামরুজ্জামান রতনের বাসভবনে যান।


    এরপর দুপুর ১টার দিকে শহরের মানিকপুর এলাকায়, দুপুর আড়াইটার দিকে বজ্রযোগিনী এলাকায় এবং বিকেল সাড়ে ৪টার দিকে মুন্সিগঞ্জ পৌরসভার কাটাখালী এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালানো হয়।


    এ সময় উপস্থিত ছিলেন বিএনপি প্রার্থী মো. কামরুজ্জামান রতন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকেরা।


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…