এইমাত্র
  • দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
  • বঙ্গভবন নয়, এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ
  • ১৭ ফেব্রুয়ারি সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ
  • মন্ত্রিপরিষদ সচিব হলেন এম সিরাজ উদ্দিন মিয়া
  • ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন চান বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী
  • মার্চেই শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ
  • সাইবেরিয়ায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া
  • ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
  • তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা
  • ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
  • আজ রবিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
    খেলা

    অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তান

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১১:১৮ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১১:১৮ পিএম

    অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তান

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১১:১৮ পিএম

    টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। 

    বৃহস্পতিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান। তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ৮ উইকেট হারিয়ে পাকিস্তান করে ১৬৮ রান। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন সাইম আইয়্যুব। ৩৯ রান করেন অধিনায়ক আগা সালমান। ২৪ রান করেন বাবর আজম।

    টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন ক্যামেরন গ্রিন। ২৫ বলে ৩৪ রান করেন জেভিয়ার বার্টলেট।

    ২২ রানের জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিক পাকিস্তান। আগামী শনি ও রোববার সিরিজের দ্বিতীয় ও সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

    এই সিরিজ শেষ করেই অস্ট্রেলিয়ার সঙ্গে শ্রীলংকার কলম্বোর বিমান ধরবে পাকিস্তান ক্রিকেট দল। 

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…