এইমাত্র
  • ৪ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনাকে নাকচ করে দিয়েছে ইরান
  • ইউরোপের দেশ সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা
  • যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে গ্রাম পুলিশের মৃত্যু
  • খুনির মোটরসাইকেলে লেখা ছিল ‘হাদি ইজ নট নেম, হাদি মিনস বাংলাদেশ’
  • ফুলে ভরে উঠেছে আমবাগান, ন্যায্য দামের প্রত্যাশায় চাষিরা
  • ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আগামীকাল
  • এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তরুণ নিহত
  • খামেনি আমাকে মারার আগেই তাকে মেরেছি : ট্রাম্প
  • সিরাজগঞ্জে শিক্ষকের বাড়ি থেকে গাঁজার গাছ উদ্ধার
  • আজ সোমবার, ১৮ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    তথ্য-প্রযুক্তি

    উঁকি দিয়েও দেখতে পারবে না চ্যাট, স্যামসাং ফোনে নতুন ফিচার

    তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশ: ২ মার্চ ২০২৬, ১১:০৫ এএম
    তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশ: ২ মার্চ ২০২৬, ১১:০৫ এএম

    উঁকি দিয়েও দেখতে পারবে না চ্যাট, স্যামসাং ফোনে নতুন ফিচার

    তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশ: ২ মার্চ ২০২৬, ১১:০৫ এএম
    স্যামসাং গ্যালাক্সি এস২৬ আলট্রা। ছবি: সংগৃহীত



    প্রতিবছরই নতুন কিছু চমক নিয়ে হাজির হয় স্যামসাং ইলেকট্রনিকস। কখনো ক্যামেরার মেগাপিক্সেল যুদ্ধ, কখনো বা এআই ফিচারের বিস্তার। তবে ২০২৬ সালে এসে তারা নজর কাড়ল এক ভিন্নধর্মী উদ্ভাবনে। স্যামসাং গ্যালাক্সি এস২৬ আলট্রা-তে যুক্ত হয়েছে ইন-বিল্ট ‘প্রাইভেসি ডিসপ্লে’, যা স্মার্টফোন নিরাপত্তাকে একধাপ এগিয়ে দিয়েছে। বিশেষ করে গোপনীয়তা রক্ষার অভিনব প্রযুক্তি এই ডিভাইসটিকে অন্য মাত্রা দিয়েছে। ব্যক্তিগত চ্যাট, ব্যাংকিং তথ্য বা সংবেদনশীল নোটিফিকেশন এবার সেগুলোতে পাশের কেউ উঁকি দিতে পারবে না। ফলে আপনি সামনে থেকে পরিষ্কারভাবে সব দেখতে পেলেও পাশের ব্যক্তি শুধুই অন্ধকার বা ঝাপসা স্ক্রিন দেখবেন।

    ফোনের সেটিংসে একটি নির্দিষ্ট টগল চালু করলেই সক্রিয় হবে প্রাইভেসি মোড। সবচেয়ে বড় কথা, এতে ডিসপ্লের কালার, ব্রাইটনেস বা শার্পনেসে কোনো আপস করতে হয় না। ব্যবহারকারী চাইলে এমন কাস্টম সেটিংও বেছে নিতে পারবেন, যেখানে পুরো স্ক্রিন দৃশ্যমান থাকলেও নির্দিষ্ট মেসেজ বা নোটিফিকেশন শুধু মালিকের চোখেই ভেসে উঠবে। 

    ডিজাইনে বড় পরিবর্তন না আনলেও ফোনটি আগের তুলনায় আরও পাতলা ও হালকা করা হয়েছে। হাতে নিলে প্রিমিয়াম ও শক্তপোক্ত অনুভূতি দেয়। লেটেস্ট স্ন্যাপড্রাগন চিপসেটের কারণে গেমিং, মাল্টিটাস্কিং কিংবা হাই-রেজুলেশন ফটো এডিটিং সবই হবে সাবলীল। কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোজন দৈনন্দিন ব্যবহারে এনে দিয়েছে বাড়তি স্মার্টনেস।

    গ্যালাক্সি এস২৬ আলট্রা কেবল আরেকটি ফ্ল্যাগশিপ ফোন নয়; এটি যেন ব্যক্তিগত তথ্য সুরক্ষার এক ডিজিটাল দুর্গ। যারা পাবলিক প্লেসে বসে চ্যাট বা ব্যাংকিং অ্যাপ ব্যবহার করতে দ্বিধায় থাকেন, তাদের জন্য এই প্রাইভেসি ডিসপ্লে হতে পারে সত্যিকারের গেম-চেঞ্জার।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…