এইমাত্র
  • ৪ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনাকে নাকচ করে দিয়েছে ইরান
  • ইউরোপের দেশ সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা
  • যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে গ্রাম পুলিশের মৃত্যু
  • খুনির মোটরসাইকেলে লেখা ছিল ‘হাদি ইজ নট নেম, হাদি মিনস বাংলাদেশ’
  • ফুলে ভরে উঠেছে আমবাগান, ন্যায্য দামের প্রত্যাশায় চাষিরা
  • ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আগামীকাল
  • এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তরুণ নিহত
  • খামেনি আমাকে মারার আগেই তাকে মেরেছি : ট্রাম্প
  • সিরাজগঞ্জে শিক্ষকের বাড়ি থেকে গাঁজার গাছ উদ্ধার
  • আজ সোমবার, ১৮ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    ইরানে হামলার জেরে শেয়ারবাজার বন্ধ করলো আরব আমিরাত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ মার্চ ২০২৬, ১২:০৬ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ মার্চ ২০২৬, ১২:০৬ পিএম

    ইরানে হামলার জেরে শেয়ারবাজার বন্ধ করলো আরব আমিরাত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ মার্চ ২০২৬, ১২:০৬ পিএম
    ছবি: সংগৃহীত

    নিজেদের শেয়ারবাজার ২ দিনের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। তাদের ঘোষণা অনুযায়ী, সোমবার ও মঙ্গলবার শেয়ারবাজার বন্ধ থাকবে। দেশটিতে ইরানের হামলার জেরেই এ সিদ্ধান্ত নেওয়া হলো। 

    ইউএই ক্যাপিটাল মার্কেটস অথোরিটি জানিয়েছে, আবুধাবি সিকিউরিটি এক্সচেঞ্জ ও দুবাই ফিনান্সিয়াল মার্কেট ২ এবং ৩ মার্চ বন্ধ থাকবে।

    এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত ব্যবস্থা গ্রহণের জন্য পরিস্থিতি নিয়মিত মূল্যায়ন করা হবে।

    সংযুক্ত আরব আমিরাতের দু’টি শেয়ারবাজার মধ্যপ্রাচ্যের শীর্ষ পাঁচটি বৃহত্তম স্টক এক্সচেঞ্জ মার্কেটের মধ্যে রয়েছে। দুই শেয়ারবাজারে এ অঞ্চলের সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলো তালিকাভুক্ত রয়েছে।

    এদিকে, রবিবার মধ্যপ্রাচ্যের শেয়ারবাজারগেুলোতে তীব্র পতন দেখা দিয়েছে। সৌদি আরবের প্রধান সূচক ওপেনিংয়ে চার শতাংশের বেশি কমেছে। ওমানের সূচক কমেছে তিন শতাংশ। মিশরের প্রধান সূচক পাঁচ দশমিক ৪৪ শতাংশ হ্রাস পেয়েছে। এদিন কুয়েতে সম্পূর্ণভাবে লেনদেন স্থগিত করা হয়েছিলো।

    এদিকে, রবিবার রাতেও তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের সংবাদ সংস্থা ইসনা জানিয়েছে, তেহরানের উত্তরাঞ্চলে থাকা গান্ধী হাসপাতালকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। দ্য ফার্স ও মিজান সংবাদ সংস্থা দু’টি হামলার কয়েকটি ভিডিও প্রকাশ করেছে। সেগুলোতে দেখা যায়, গান্ধী হাসপাতালের ফ্লোর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রোগী ছাড়াই হুইলচেয়ারগুলো দাঁড়িয়ে আছে।

    অন্যদিকে, সংযুক্ত আরব আমিতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মেদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আরব আমিরাতকে সমর্থন জানিয়ে তিনি ইরানের হামলার নিন্দা জানিয়েছেন।

    সূত্র: আল-জাজিরার।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…