এইমাত্র
  • শাহিনুর সাগরকে চান নোয়াখালীর জনগণ
  • মধ্যপ্রাচ্যে যুদ্ধ: শাহজালাল বিমানবন্দরে ৩ দিনে ১০২ ফ্লাইট বাতিল
  • সরিষাবাড়ীতে ৪ শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান
  • বাঁশখালীতে যুবদল নেতা আনু হত্যা: রিমান্ডে শ্যালক ইসমাইল
  • আর্থিক সংকটে থাকা মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষা নিশ্চিত করলেন ছাত্রদল নেতা
  • দোল পূর্ণিমায় মঙ্গলবার বেনাপোল–পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
  • জীবননগরে গাছে গাছে শোভা পাচ্ছে শ্বেতশুভ্র সজনে ফুল
  • বাউফলে প্রতিমা ভাঙচুরের ঘটনায় মন্দির পরিদর্শনে এমপি
  • গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার চুরি!
  • ইরানে ক্ষমতায় আসার মতো সম্ভাব্য সব ব্যক্তি নিহত: ট্রাম্প
  • আজ সোমবার, ১৮ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    শিক্ষাঙ্গন

    গবেষণায় দেশের শীর্ষস্থান দখল করেছে বেরোবি

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৪:৩৯ পিএম
    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৪:৩৯ পিএম

    গবেষণায় দেশের শীর্ষস্থান দখল করেছে বেরোবি

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৪:৩৯ পিএম
    ছবি: সংগৃহীত

    স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশনের র‌্যাঙ্কিং অনুযায়ী গবেষণায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান দখল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। 

    সিমাগো ইনস্টিটিউশন বিশ্বের বিভিন্ন দেশের ১০ হাজার ৮২৭টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে করা ২০২৬ সালের র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। দেশভিত্তিক র‍্যাঙ্কিং এর তথ্যমতে বাংলাদেশের সেরা এই বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় গবেষণা ক্ষেত্রে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ঢাবি, রাবি, জাবি, চবিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে প্রথম স্থান দখল করেছে। গত বছর ২০২৫ সালের রাঙ্কিং অনুযায়ী বেরোবির অবস্থান ছিল ৭ম। 

    সিমাগোর ওয়েবসাইটের তথ্যমতে, গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন এই তিনটি সূচকের ফলাফল পর্যালোচনা করে র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এ তিনটি সূচকের ফলাফল অনুযায়ী আলাদা র‌্যাঙ্কিং এবং একসাথে মিলিয়ে সার্বিক র‌্যাঙ্কিং (overall ranking) প্রকাশ করে থাকে। সার্বিক র‌্যাঙ্কিং করার জন্য তারা গবেষণায় ৫০ ভাগ, উদ্ভাবনে ৩০ ভাগ এবং সামাজিক প্রভাবে ২০ ভাগ ওয়েট দিয়ে থাকে। 

    র‍্যাংকিংয়ের তথ্যে দেখা গেছে, এতে বাংলাদেশের মোট ৪৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তিন ক্যাটাগরিতে সার্বিক অবস্থানে বেরোবি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ৬ষ্ঠ অবস্থানে হলেও বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে গবেষণায় প্রথম স্থান দখল করেছে বেরোবি, ৪র্থ অবস্থানে ঢাবি,  ১১ তম অবস্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। 

    এ বিষয়ে বিশ্বের শীর্ষ দুই শতাংশ গবেষকের তালিকায় স্থান পাওয়া ও বেরোবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, গবেষণা হলো একটা বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ। বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দিকটাতে গুরুত্ব দিচ্ছে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে কীভাবে একটা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় করা যায়, সে চেষ্টা সবসময়‌ অব্যাহত থাকবে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…