এইমাত্র
  • যশোরে ফার্মেসি মালিক অপহরণ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • লোহাগাড়ার আধুনগর সাব-রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
  • ইবিতে ‘ইসলামিক ফাউন্ডেশন কর্নার’ উদ্বোধন
  • দেলদুয়ারে মাটিখেকোদের দৌরাত্ম্য, উর্বরতা হারাচ্ছে কৃষিজমি
  • ঈশ্বরদীতে মাদকের বিরুদ্ধে যুবকের ব্যতিক্রমী উদ্যোগ
  • বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
  • নাগরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে দুই মসজিদে ‘মুর্দা মশারী’ বিতরণ
  • কটিয়াদীতে ফাল্গুনেও ঘন কুয়াশা
  • উখিয়ায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ
  • কুয়েতে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    সুনামগঞ্জে শর্টগানের কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

    জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৪:০৩ পিএম
    জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৪:০৩ পিএম

    সুনামগঞ্জে শর্টগানের কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

    জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৪:০৩ পিএম

    সুনামগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ শর্টগানের কার্তুজ উদ্ধার করাসহ দুই জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে জেলার জামালগঞ্জ উপজেলা সাচনা বাজার এলাকা থেকে আটক করা হয়। এ সময় ৯৫০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ জব্দ এবং বহনকারী দুইজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তার দুইজনই সুনামগঞ্জ সদর থানার রাধানগর এলাকার আমপাড়া গ্রামের বাসিন্দা মোঃ মামুন মিয়া (২৩) এবং মোঃ উবায়দুল (২১)।

    জানা গেছে, ডিবি পুলিশের এসআই আব্দুর রহিম জীবান গোপন তথ্য পান যে, বিশ্বম্ভরপুর থানার চালবন থেকে রাধানগর হয়ে জামালগঞ্জ সাচনা বাজারের দিকে দুইটি মোটরসাইকেলে শর্টগানের কার্তুজ বহন করে যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল দ্রুত সাচনা বাজার এলাকায় অবস্থান নেয়। পরবর্তীতে সকাল ৭টার দিকে সন্দেহজনক দুটি মোটর সাইকেলকে থামার নির্দেশ দেওয়া হলে একটি মোটর সাইকেলে থাকা দুইজন দ্রুত পালিয়ে যায়। এসময় অন্য মোটরসাইকেলটি আটক করে মোঃ মামুন মিয়া এবং মোঃ উবায়দুলকে তল্লাশি করলে ৯৫০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয় এবং তাদের গ্রেপ্তার করা হয়।

    ডিবি পুলিশের এসআই আব্দুর রহিম জীবান জানান, গ্রেপ্তার দুইজনসহ পলাতক দুইজনের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় অস্ত্র আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। গ্রেপ্তারদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…