এইমাত্র
  • মেট্রোরেল চলাচল স্বাভাবিক
  • দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন অজুর্না রানাতুঙ্গা
  • লন্ডনে তারেক রহমানের শেষ কর্মসূচি আজ
  • মুক্তিযুদ্ধ নিয়ে লেখা ইতিহাসের ৯০ ভাগই মিথ্যা: আমির হামজা
  • ৭১ ও ২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি: নাহিদ ইসলাম
  • ‘নিরাপত্তা’র কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী
  • ভারতের আতিথেয়তায় মুগ্ধ মেসি
  • আইপিএল নিলাম: সবচেয়ে বেশি টাকা কেকেআর'র, অন্য দলের হাতে কত?
  • ‘স্বাধীনতা বিরোধীদের চেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে’
  • স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বাংলাদেশের বিশ্ব রেকর্ড
  • আজ মঙ্গলবার, ২ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বিরামপুরে স্ত্রীর কাঠের পিঁড়ির আঘাতে প্রাণ গেল স্বামীর

    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০১:০২ পিএম
    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০১:০২ পিএম

    বিরামপুরে স্ত্রীর কাঠের পিঁড়ির আঘাতে প্রাণ গেল স্বামীর

    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০১:০২ পিএম

    দিনাজপুরের বিরামপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীর আঘাতে হাফিজজুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

    মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার দিওড় ইউনিয়নের কানজগাড়ী (কুচিয়ামোড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত হাফিজুল ইসলামের প্রথম পক্ষের মেয়ে মিনারা বেগম জানান, তার বাবার দ্বিতীয় স্ত্রী রেহেনা বেগমের সঙ্গে সকালে পারিবারিক বিষয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রেহেনা বেগম বসার কাঠের পিঁড়ি দিয়ে হাফিজুল ইসলামের মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    ঘটনার পর পুলিশ রেহেনা বেগমকে আটক করে।

    বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই এ ঘটনা ঘটেছে।

    ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। আটক রেহেনা বেগমকে জিজ্ঞাসাবাদ চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…