এইমাত্র
  • ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ৬৫০ মার্কিন সেনা হতাহত, পালিয়েছে মার্কিন রণতরী: আইআরজিসি
  • কাতারের সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা
  • চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার
  • এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
  • ইরানে প্রেসিডেন্টের কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের
  • মক্কা ও মদিনা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের
  • যশোর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে পকেট ভরছে দালাল!
  • যশোরে ফার্মেসি মালিক অপহরণ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    মুন্সিগঞ্জে পুলিশের সামনে ছাত্রলীগ-যুবলীগের মিছিল, এসআই ক্লোজড

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০১:২২ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০১:২২ পিএম

    মুন্সিগঞ্জে পুলিশের সামনে ছাত্রলীগ-যুবলীগের মিছিল, এসআই ক্লোজড

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০১:২২ পিএম

    মুন্সিগঞ্জের সিরাজদিখানে পুলিশের সামনেই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে মিছিল করার ঘটনায় এক এসআইকে ক্লোজড করা হয়েছে। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে সিরাজদিখান থানার এসআই কামরুজ্জামান সিকদারকে ক্লোজড করে মুন্সিগঞ্জ পুলিশ লাইন্সে নেওয়া হয়েছে। এরআগে এদিন সকালে জেলার সিরাজদীখান উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজারে মিছিল করে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা।

    স্থানীয়রা জানান, সকাল ৯ টার দিকে ইমামগঞ্জ বাজারে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লিটুর নেতৃত্বে অর্ধশত নেতাকর্মী মিছিল বের করে। প্রায় ২০ মিনিট মিছিল শেষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগি সংগঠনের নেতাকর্মীরা সেখান থেকে সরে পড়েন। প্রকাশ্যে এ মিছিল দেখে সাধারণ মানুষ হতবাক হয়ে যান।। মিছিলটি ইমামগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করার সময় সেখানে টহলরত পুলিশের গাড়ি দেখা গেছে।

    সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক মিছিলের কথা স্বীকার করে বলেন, ‘মিছিলটি চলাকালীন পুলিশের একটি টহল গাড়ি যাচ্ছিলো। পুলিশের কর্মকর্তা কিছু বুঝে ওঠার আগেই মিছিলের লোকজন পালিয়ে যায়। তবে এ ঘটনায় এক এসআইকে ক্লোজড করে পুলিশ লাইন্সে নেওয়া হয়েছে।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…