এইমাত্র
  • যশোরে ফার্মেসি মালিক অপহরণ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • লোহাগাড়ার আধুনগর সাব-রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
  • ইবিতে ‘ইসলামিক ফাউন্ডেশন কর্নার’ উদ্বোধন
  • দেলদুয়ারে মাটিখেকোদের দৌরাত্ম্য, উর্বরতা হারাচ্ছে কৃষিজমি
  • ঈশ্বরদীতে মাদকের বিরুদ্ধে যুবকের ব্যতিক্রমী উদ্যোগ
  • বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
  • নাগরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে দুই মসজিদে ‘মুর্দা মশারী’ বিতরণ
  • কটিয়াদীতে ফাল্গুনেও ঘন কুয়াশা
  • উখিয়ায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ
  • কুয়েতে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    নির্বাচনে নারী ও যুবদের কার্যকর অংশগ্রহণের দাবি

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৩:৩৫ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৩:৩৫ পিএম

    নির্বাচনে নারী ও যুবদের কার্যকর অংশগ্রহণের দাবি

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৩:৩৫ পিএম

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারী ও যুবদের কার্যকর অংশগ্রহণ এবং নেতৃত্ব বিকাশের দাবিতে কুড়িগ্রামে নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২৬ নভেম্বর) সকালে জেলা পরিষদ হল রুমে উদয়াঙ্কুর সেবা সংস্থার উদ্যোগে ইউরোপীয়ান ইউনিয়ন ও একশন এইড বাংলাদেশের সুশীল প্রকল্পের আওতায় এই সংলাপটি অনুষ্ঠিত হয়।

    সংলাপের শুরুতে বিভিন্ন ব্যানার–ফেস্টুন নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি জেলা পরিষদ থেকে শুরু হয়ে শাপলা চত্বর ঘুরে পুনরায় জেলা পরিষদে এসে শেষ হয়। র‌্যালিতে নারী, যুব, সিভিল সোসাইটির প্রতিনিধিসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে সংলাপে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা নির্বাচন সংক্রান্ত নানা প্রশ্ন করেন আমন্ত্রিত অতিথিদের। এতে নির্বাচনে পিভিসি ব্যানারোর ব্যবহার, গাছে পেরেক দিয়ে পোস্টার সাঁটানো, প্রচারে শিশুদের ব্যবহার, সাইবার বুলিং, ভোটদানে জোর করে টিপসই নেওয়া ইত্যাদি নানান বিষয়গুলো উঠে আসে।

    এ ছাড়াও সংলাপে নারী ও যুবদের অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক এবং জবাবদিহিমূলক নির্বাচনী প্রক্রিয়ায় সম্পৃক্ত করার নানা চ্যালেঞ্জ গুলো তুরে ধরা হয়। পাশাপাশি প্রথমবার ভোটদানকারী তরুণ-তরুণীদের উৎসাহিত করা, সংরক্ষিত নারী আসনের সীমাবদ্ধতা নিয়ে জনসচেতনতা তৈরির বিষয়টিও আলোচনা করা হয়।

    সংলাপে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কাজী শফিকুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক হুমায়ূন কবির, জেলা সহকারি নির্বাচন অফিসার সালমা খাতুন,কুড়িগ্রাম হাবের সাধারণ সম্পাদক এম. রশিদ আলী, উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা হাবের সভাপতি সাইদা ইয়াছমিন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…