এইমাত্র
  • আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি
  • পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • ফেইসবুক পোস্টে কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
  • জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের
  • আজ মঙ্গলবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    মোটরসাইকেল-ড্রামট্রাক সংঘর্ষে উত্তেজনা, ট্রাকে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

    লুৎফর রহমান, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৫:১২ পিএম
    লুৎফর রহমান, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৫:১২ পিএম

    মোটরসাইকেল-ড্রামট্রাক সংঘর্ষে উত্তেজনা, ট্রাকে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

    লুৎফর রহমান, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৫:১২ পিএম

    রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেল ও ড্রামট্রাক সংঘর্ষে মোটরসাইকেল আরোহী একজন গুরুতর আহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ জনতা ড্রামট্রাকে অগ্নিসংযোগ করে।

    বুধবার (২৬ নভেম্বর) দুপুরে দিকে উপজেলার দৌলতদিয়ায় এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

    আহত, আলমাস (৫০) মানিকগঞ্জ জেলার শিবালয় থানার মাকুবাই এলাকার মৃত বিলায়ত হোসেনের ছেলে।

    স্থানীয়রা জানান, মোটরসাইকেল নিয়ে আলমাস নামের ঐই ব্যক্তি দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিল। এ সময় মহাসড়কে একটি বালুর ট্রাক তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। আহতকে উদ্ধার করে স্থানীয়রা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় বিক্ষুব্ধ জনতা ওই ড্রামট্রাকে অগ্নিসংযোগ করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করেন।

    আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে সময়ের কণ্ঠস্বরকে বলেন, গাড়িগুলো আমাদের হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…