এইমাত্র
  • হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
  • চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন
  • আজ মহান বিজয় দিবস
  • বিএনপির ৪ নেতা সুখবর পেলেন
  • ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার
  • দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম
  • হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি
  • ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনে তালা, শিক্ষকরা অবরুদ্ধ
  • ভোলায় বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
  • আজ মঙ্গলবার, ১ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

    মো. জান্নাতুল বিশ্বাস, নড়াইল প্রতিনিধি প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ পিএম
    মো. জান্নাতুল বিশ্বাস, নড়াইল প্রতিনিধি প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ পিএম

    নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

    মো. জান্নাতুল বিশ্বাস, নড়াইল প্রতিনিধি প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ পিএম

    নড়াইলের কালিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহতের নাম এনায়েত হোসেন (৬৬)। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পুরুলিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা।

    জানা যায়, মঙ্গলবার মাগরিবের নামাজ আদায় শেষে এনায়েত হোসেন রঘুনাথপুর বাজারে যাচ্ছিলেন চা পান করার উদ্দেশ্যে। কবরস্থানের সামনের আঞ্চলিক সড়কে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

    স্থানীয় ও স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে যশোর নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। নিহতের ভাই সাংবাদিক সাজ্জাদ হোসেন ভুট্টো বিষয়টি নিশ্চিত করেছেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…