এইমাত্র
  • যুদ্ধ বন্ধে আবুধাবিতে বৈঠকে ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়া
  • আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
  • রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপন মিয়ানমারের, তীব্র প্রতিবাদ বাংলাদেশের
  • ঢাকার শীত নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস
  • মিয়ানমারে বিয়ে ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা, নিহত ২৭
  • যেকোনো আক্রমণকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করা হবে: ট্রাম্পকে সতর্ক করে ইরান
  • রাশিয়ার হামলার কবলে ইউক্রেনের দুটি বড় শহর, আহত ১৩
  • কানাডাকে গিলে খাবে চীন, বললেন ট্রাম্প
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম নিক্ষেপ, ফেলা হলো নোংরা পানি
  • শেখ হাসিনার শাসনামলে মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখেনি: প্রেস সচিব
  • আজ শনিবার, ১১ মাঘ, ১৪৩২ | ২৪ জানুয়ারি, ২০২৬
    বিনোদন

    মুস্তাফিজুর কাণ্ডে ভারতকে ‘ধিক্কার’ জানালেন মিশা সওদাগর

    বিনোদন ডেস্ক প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৪:৪০ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৪:৪০ পিএম

    মুস্তাফিজুর কাণ্ডে ভারতকে ‘ধিক্কার’ জানালেন মিশা সওদাগর

    বিনোদন ডেস্ক প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৪:৪০ পিএম
    ছবি: সংগৃহীত

    আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেয়েও স্থানীয় রাজনৈতিক চাপ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিতে বাদ পড়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। ঢাকাই চলচ্চিত্রের দাপুটে অভিনেতা মিশা সওদাগরের কণ্ঠে উঠে এলো ক্রিকেটপ্রেম, জাতীয় সম্মান আর সংস্কৃতির নামে রাজনীতির বিরোধিতার জোরালো বার্তা দিয়ে ক্ষোভ প্রকাশ করেন। 

    গত রবিবার (৪ জানুয়ারি) ছিল চলচ্চিত্রের শীর্ষ এই খল অভিনেতা মিশা সওদাগরের জন্মদিন। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হন এই অভিনেতা। কথা প্রসঙ্গে উঠে আসে মুস্তাফিজের এই আইপিএল ইস্যু। সেখানে অভিনেতা সরাসরি ভারতকে ধিক্কার জানান। বলেন, মোস্তাফিজ তো আমাদের একটা প্রতীক। যারা সংস্কৃতির এই প্রতিবন্ধকতা সৃষ্টি করল, তাদের ধিক্কার জানাই।  

    ক্রিকেটকে খুব পছন্দ করেন এই অভিনেতা। তাই মুস্তাফিজ প্রসঙ্গে বলতে গিয়ে এই কাটার মাস্টারকে নিয়ে বেশ প্রশংসা করলেন মিশা। বলেন, মুস্তাফিজ একজন খুবই অসাধারণ ক্রিকেটার। মুস্তাফিজকে সামনে রেখে আদর করা যায়, সম্মান করা যায়, বাংলাদেশে মাশরাফির পরে এত লম্বা সময় ধরে, এত ঐশ্বর্যমণ্ডিত ক্যারিয়ার, তার চোখে অহংকারের একটা ‘অ’ নেই। 

    রাজনীতি ও সংস্কৃতির সংঘাত নিয়ে ব্যাখ্যা মিশা সওদাগর তার বক্তব্যে সংস্কৃতির সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলার বিষয়টিকে কুরুচিপূর্ণ বলে ব্যাখ্যা করেছেন। তিনি মনে করেন, শিল্প ও ক্রীড়া হওয়া উচিত উন্মুক্ত, যেখানে রাজনীতির কোনো স্থান নেই।

    তিনি বলেন, খুবই দুঃখের সঙ্গে বলতে হয় যে রাজনীতি বা উগ্রতার কারণে যারা (ভারতীয় ক্রিকেট বোর্ড) সংস্কৃতিকে ছাড়িয়ে প্রতিবন্ধকতা তৈরি করল তাদের ধিক্কার জানাই। মুস্তাফিজকে এভাবে বাদ দিয়ে তারা খুবই বাজে রুচির পরিচয় বহন করল। এই মন মানসিকতা দুনিয়ার যাদেরই আছে তাদের প্রতি নিন্দা জ্ঞাপন করছি।

    অভিনেতা আরও বলেন, মুস্তাফিজের মতো তারকাকে আটকানোর প্রচেষ্টাকে শুধু বাংলাদেশের নয়, বরং বিশ্ব ক্রীড়াঙ্গনের জন্য একটি নেতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখাবে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…