এইমাত্র
  • এক নেত্রীর ঠাঁই মানুষের হৃদয়ে, আরেকজনের বিতাড়িত ভূমিতে: আসিফ নজরুল
  • তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা
  • মাগুরায় সংঘাত এড়াতে পুলিশের অভিযান; আটক ২১
  • গাজীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
  • ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলন
  • ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ, ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের
  • উত্তরায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুতে জামায়াত আমিরের শোক
  • চুয়াডাঙ্গা–২ আসনে জামায়াতের প্রার্থীকে শোকজ
  • কুলিয়ারচরে বিএনপি নেতা নূরুল মিল্লাতের ইন্তেকাল
  • বাকৃবিতে ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী শুরু
  • আজ শনিবার, ৩ মাঘ, ১৪৩২ | ১৭ জানুয়ারি, ২০২৬
    জাতীয়

    ‘অন্তর্বর্তী সরকারের আমলে চালু হচ্ছে না শাহজালালের তৃতীয় টার্মিনাল’

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৪:৪৯ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৪:৪৯ পিএম

    ‘অন্তর্বর্তী সরকারের আমলে চালু হচ্ছে না শাহজালালের তৃতীয় টার্মিনাল’

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৪:৪৯ পিএম
    সংগৃহীত ছবি

    অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হবে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আহমেদ।

    সোমবার (০৫ জানুয়ারি) সচিবালয়ে বেসামরিক বিমান চলাচল সংশোধন অধ্যাদেশ ২০২৬ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ ২০২৬ জারি উপলক্ষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

    উপদেষ্টা বশিরউদ্দীন বলেন, অধ্যাদেশ দু'টি বাস্তবায়িত হলে বিমানের টিকিট কাটাকে কেন্দ্র করে যে প্রতারণা, হয়রানি হয়ে থাকে সেটি বন্ধ হবে। এসব প্রতারণা বন্ধে অধ্যাদেশে কঠোর ব্যবস্থা রাখা হয়েছে। 

    তিনি বলেন, বিমান টিকিটের ক্ষেত্রে অসাধু এজেন্সির মাধ্যমে যে সিন্ডিকেশন তৈরি হয়েছিল নতুন এই অধ্যাদেশের মাধ্যমে সেটি বন্ধ হবে এবং যাত্রীদের হয়রানি বন্ধ হবে। 

    বিমানের ডাইভারশন নিয়ে উপদেষ্টা বশিরউদ্দীন বলেন, তীব্র কুয়াশায় বিমানের ফ্লাইট পাশের দেশে ডাইভারশন এড়াতে কক্সবাজার বিমানবন্দরকে ক্যাটাগরি থ্রিতে উন্নীত করা হবে। 

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…