এইমাত্র
  • এক নেত্রীর ঠাঁই মানুষের হৃদয়ে, আরেকজনের বিতাড়িত ভূমিতে: আসিফ নজরুল
  • তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা
  • মাগুরায় সংঘাত এড়াতে পুলিশের অভিযান; আটক ২১
  • গাজীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
  • ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলন
  • ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ, ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের
  • উত্তরায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুতে জামায়াত আমিরের শোক
  • চুয়াডাঙ্গা–২ আসনে জামায়াতের প্রার্থীকে শোকজ
  • কুলিয়ারচরে বিএনপি নেতা নূরুল মিল্লাতের ইন্তেকাল
  • বাকৃবিতে ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী শুরু
  • আজ শনিবার, ৩ মাঘ, ১৪৩২ | ১৭ জানুয়ারি, ২০২৬
    জাতীয়

    ভেনেজুয়েলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ প্রকাশ

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৫:২৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৫:২৮ পিএম

    ভেনেজুয়েলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ প্রকাশ

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৫:২৮ পিএম
    সংগৃহীত ছবি

    ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উঠিয়ে নেওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

    সোমবার (০৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘ভেনেজুয়েলাতে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বাংলাদেশ উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে।’

    ‘বাংলাদেশ বিশ্বাস করে যে, কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমেই দেশগুলোর পরস্পরের মধ্যে বিরোধ নিষ্পত্তি করা উচিত।’

    এতে আরও বলা হয়, ‘বাংলাদেশ জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি তার অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।’

    শনিবার ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করে মার্কিন বাহিনী। বর্তমানে তারা নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর শনিবার রাতেই মাদুরো ও তার স্ত্রীকে বন্দিশিবিরে পাঠানো হয়েছে। আজ সোমবার যুক্তরাষ্ট্রের একটি আদালতে শুনানির জন্য হাজির করা হবে।

    নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর সিলিয়ার বিরুদ্ধে মাদক এবং অস্ত্র চোরাচালানের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে মাদুরোপুত্র গুয়েরার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রের আদালতে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে। ভেনেজুয়েলার পার্লামেন্ট সদস্য গুয়েরা ‘নিকোলাসিতো’ বা ‘রাজপুত্র’ নামেও পরিচিত বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…