এইমাত্র
  • আকাশসীমা বন্ধ করল ইরান
  • ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে: রিজওয়ানা হাসান
  • যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার মধ্যে ইরানকে যে বার্তা দিলো সৌদি
  • পে-স্কেল নিয়ে আজ ফের বৈঠকে বসবে পে-কমিশন
  • নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের
  • ইরানে বিক্ষোভকারীদের হত্যা-মৃত্যুদণ্ড বন্ধ হয়েছে, দাবি ট্রাম্পের
  • বিমানের পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেন ফয়েজ তৈয়্যবসহ ৩ জন
  • আগামী সপ্তাহ থেকেই বাংলাদেশ-পাকিস্তানসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত
  • শিক্ষানবিশ ৯৬ এএসপিকে বদলি
  • ট্রাম্পের শুল্ক চাপ উপেক্ষা করে ইতিহাস গড়ল চীন, বাণিজ্য উদ্বৃত্ত ১.২ ট্রিলিয়ন ডলার
  • আজ বৃহস্পতিবার, ২ মাঘ, ১৪৩২ | ১৫ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মুন্সিগঞ্জে ইয়াবাসহ ১৭ মামলার আসামী গ্রেপ্তার

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ১০:০৫ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ১০:০৫ পিএম

    মুন্সিগঞ্জে ইয়াবাসহ ১৭ মামলার আসামী গ্রেপ্তার

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ১০:০৫ পিএম

    মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবাসহ ১৭ মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তার নাম মোঃ নাসির মিয়া (৪৮)। 

    সোমবার (৫ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার মীরকাদিম পৌরসভার কাতলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নাসির সদরের পঞ্চসার ইউনিয়নের নৈদীঘির পাথর গ্রামের প্রয়াত জানু মিয়ার ছেলে।

    ডিবির ওসি ইশতিয়াক আশফাক রাসেল জানান, বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মীরকাদিম পৌরসভার কাতলাপাড়া এলাকার একটি গরুর ফার্মের পাশে অভিযান চালায় ডিবির টিম। এসময় নাসিরকে আটক করে তার শরীরে তল্লাশি চালিয়ে পলিথিনের জিপারের ভিতর ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদক ও মারামারিসহ অন্তত ১৭টি মামলা রয়েছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…