এইমাত্র
  • এক নেত্রীর ঠাঁই মানুষের হৃদয়ে, আরেকজনের বিতাড়িত ভূমিতে: আসিফ নজরুল
  • তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা
  • মাগুরায় সংঘাত এড়াতে পুলিশের অভিযান; আটক ২১
  • গাজীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
  • ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলন
  • ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ, ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের
  • উত্তরায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুতে জামায়াত আমিরের শোক
  • চুয়াডাঙ্গা–২ আসনে জামায়াতের প্রার্থীকে শোকজ
  • কুলিয়ারচরে বিএনপি নেতা নূরুল মিল্লাতের ইন্তেকাল
  • বাকৃবিতে ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী শুরু
  • আজ শনিবার, ৩ মাঘ, ১৪৩২ | ১৭ জানুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ১০:৩৩ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ১০:৩৩ এএম

    ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ১০:৩৩ এএম
    ছবি: সংগৃহীত

    শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির পশ্চিম উপকূলে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে। তবে দেশজুড়ে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। খবর এএফপি ও রয়টার্স

    জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, শিমান প্রিফেকচারে স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

    তবে ওই ভূমিকম্প থেকে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮।

    জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর ইয়াসুগিতে কম্পনের শিন্দো স্কেলে ভূমিকম্পের মাত্রা পাঁচের বেশি। এই স্তরে ভারী আসবাবপত্র পড়ে যেতে পারে এবং চালকদের স্টিয়ারিংয়ে সমস্যা হতে পারে।

    জেএমএ জানিয়েছে, একই অঞ্চলে ৪.৫, ৫.১, ৩.৮ এবং ৫.৪ মাত্রার বেশ কয়েকটি ছোট ভূমিকম্প আঘাত হেনেছে। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

    জাপান প্রশান্ত মহাসাগরের ‌‘রিং অফ ফায়ার’ এর পশ্চিম প্রান্তে চারটি প্রধান টেকটোনিক প্লেটের ওপরে অবস্থিত এবং বিশ্বের সবচেয়ে ভূমিকম্প-সক্রিয় দেশগুলোর মধ্যে একটি।

    প্রায় ১২৫ মিলিয়ন মানুষের আবাসস্থল এই দ্বীপপুঞ্জে প্রতি বছর প্রায় ১৫০০টি ভূমিকম্প অনুভূত হয় যাদের বেশিরভাগই কম মাত্রার।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…