এইমাত্র
  • ২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দামে আবারও রেকর্ড
  • যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে খুনি নিহত
  • বৃষ্টিতে ভেস্তে গেল যুব টাইগারদের ম্যাচ
  • চট্টগ্রামে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ, তোলপাড়
  • নোবিপ্রবিতে সিগারেট ও নেশাজাতীয় দ্রব্যে বিক্রি নিষিদ্ধ
  • রেকর্ড ৯ম বারের মতো বিগ ব্যাশের ফাইনালে পার্থ স্কোর্চার্স
  • জামায়াত, এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি
  • বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রশ্নে যা বললেন লিটন
  • কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    লালমনিরহাট

    সাবেক উপজেলা আমিরসহ জামায়াতের ৫ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০৯:৪৪ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০৯:৪৪ পিএম

    সাবেক উপজেলা আমিরসহ জামায়াতের ৫ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০৯:৪৪ পিএম

    লালমনিরহাটের কালীগঞ্জে জামায়াত ইসলামীর সাবেক উপজেলা আমিরের নেতৃত্বে পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

    মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে জেলার কালীগঞ্জ উপজেলার চাপারহাট এলাকায় জেলা বিএনপির সহ-সভাপতি ও লালমনিরহাট–২ আসনের বিএনপি প্রার্থী রোকন উদ্দিন বাবুলের বাসভবনে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে এ আনুষ্ঠানিক যোগদান অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মাস্টারের নেতৃত্বে পাঁচ শতাধিক জামায়াত নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। এ সময় সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেন ফুলের তোড়া দিয়ে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

    কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিধান চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক শামসুজ্জামান সবুজ, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মফিজ উদ্দিন, গোড়ল ইউনিয়ন বিএনপির সভাপতি গজর উদ্দিন পাটোয়ারী এবং কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক।

    অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…