এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নওগাঁ-৪ আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে শোকজ

    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০৯:৪২ পিএম
    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০৯:৪২ পিএম

    নওগাঁ-৪ আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে শোকজ

    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০৯:৪২ পিএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনের বিএনপির প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

    বুধবার (০৭ জানুয়ারি) এ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান নওগাঁর সিভিল জজ আদালতের (আত্রাই) বিচারক মো. শিমুল সরকার নোটিশটি দেন। নির্বাচনে প্রার্থী হিসেবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ১৪ জানুয়ারি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে।

    কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, ইকরামুল বারী নওগাঁ-৪ আসনে বিএনপির প্রার্থী। নির্বাচনী অনুসন্ধানী কমিটির কাছে আসা ভিডিওতে দেখা যায়, মঙ্গলবার (০৫ জানুয়ারি) নওগাঁ-৪ আসনের নির্বাচনী এলাকার কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া মাহফিল ও শোক সভা আয়োজনের সময় তিনি ধানের শীষের পক্ষে ভোট চান। এছাড়া তার একটি ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে মঙ্গলবার বিভিন্ন এলাকায় গণসংযোগের ভিডিওও ছিল। নির্বাচনে প্রার্থী হিসেবে তার এসব কার্যকলাপ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৩ ও বিধি ১৮ লঙ্ঘন বলে প্রতীয়মান হয়েছে।

    নোটিশে লেখা আছে, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আপনার বিরুদ্ধে নির্বাচন কমিশনে কেন প্রতিবেদন করা হবে না বা অপরাধ আমলে নিয়ে কেন বিচারকার্য সম্পন্ন করা হবে না—সেটি নিয়ে আগামী ১৪ জানুয়ারি বেলা ১১টা ৩০ মিনিটে নওগাঁর সিভিল জজ আদালতের বিচারক মো. শিমুল সরকারের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ করা হলো।’

    ডা. ইকরামুল বারী বলেন, “মঙ্গলবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনায় কয়াপাড়া-কামারকুড়ি উচ্চ বিদ্যালয়ে দোয়া ও শোক সভার আয়োজন ছিল। সেখানে বক্তব্য দিতে গিয়ে ভুলবশত ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ফেলেছি। এছাড়া আমার ফেসবুকের ভিডিওগুলো তফসিল ঘোষণার আগের ভিডিও। আদালত ব্যাখ্যা চেয়েছেন, আমি হাজির হয়ে আমার ব্যাখ্যা দেব।”

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…