এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    রাজনীতি

    ২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা অনুদান পেয়েছেন ব্যারিস্টার ফুয়াদ

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ১১:০৮ এএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ১১:০৮ এএম

    ২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা অনুদান পেয়েছেন ব্যারিস্টার ফুয়াদ

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ১১:০৮ এএম
    ছবি: সংগৃহীত

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ ও মুলাদী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।  নির্বাচনী ব্যয়ের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে সহায়তা চেয়ে পোস্ট দেওয়ার পর মাত্র ২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা অনুদান পেয়েছেন।

    সোমবার (৫ জানুয়ারি) রাত ১১টার পর নিজের ফেসবুক পেজে লাইভে এসে অনুদান সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

    লাইভে দেওয়া হিসাব অনুযায়ী, দুটি বিকাশ অ্যাকাউন্টে জমা হয়েছে ১১ লাখ ২০ হাজার ৯৬৯ টাকা এবং একটি নগদ অ্যাকাউন্টে পাওয়া গেছে ১ লাখ ২৫ হাজার ৬০৯ টাকা। পাশাপাশি তার ব্যাংক হিসাবে জমা হয়েছে ৯ লাখ ৪৫ হাজার ৪৬৭ টাকা।

    এ ছাড়া অফলাইনে তার কার্যালয়ে এসে একজন সাংবাদিক নির্বাচনী তহবিলের জন্য ২ হাজার টাকা প্রদান করেছেন বলেও জানান ব্যারিস্টার ফুয়াদ। সব মিলিয়ে গত ২৫ ঘণ্টায় সমর্থক ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে তার নির্বাচনী তহবিলে জমা হয়েছে মোট ২১ লাখ ৯৪ হাজার টাকার বেশি।

    ফেসবুক লাইভে তিনি সবাইকে সতর্ক করে বলেন, তার আর্থিক সহায়তা চাওয়ার ভিডিওটি অনেকে কপি করে ফেক পেজ থেকে প্রচার করছে এবং বিকাশ ও নগদ নম্বর পরিবর্তন করে প্রতারণার চেষ্টা করছে। তিনি অনুদান দিতে ইচ্ছুকদের শুধু তার ভেরিফায়েড ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডিতে দেওয়া নম্বরেই অর্থ পাঠানোর আহ্বান জানান।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…