এইমাত্র
  • পবিত্র রমজানে গাজায় ইফতার ও ত্রাণ সহায়তা দেবে মাস্তুল ফাউন্ডেশন
  • লক্ষ্মীপুরে কিশোর আহতের ঘটনায় জামায়াত নেতাদের আসামি করে মামলা
  • মিঠামইনে ইয়াবাসহ আ.লীগ নেতার ছেলে আটক
  • ত্রিশাল উপজেলা যুবদলের নেতৃত্বে জুয়েল মন্ডলকে চান নেতাকর্মীরা
  • প্রথমবার এমপি হয়েই মন্ত্রীর দায়িত্বে টাঙ্গাইলের ফকির স্বপন
  • ফুটবলে সুশাসন ও সাফের হারানো গৌরব ফেরানোর অঙ্গীকার প্রতিমন্ত্রীর
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সচিবালয়ে এলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
  • বাবা-মায়ের কবরে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মোংলায় যৌথ অভিযানে অস্ত্রসহ আটক ১

    আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৭:৩৫ পিএম
    আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৭:৩৫ পিএম

    মোংলায় যৌথ অভিযানে অস্ত্রসহ আটক ১

    আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৭:৩৫ পিএম

    ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের কুখ্যাত বনদস্যু করিম শরীফ বাহিনীর একজন সহযোগীকে আটক করা হয়েছে।


    বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান।


    তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১টায় বিসিজি বেইস মোংলার একটি আভিযানিক দল মোংলা নালা সংলগ্ন পিকনিক কর্নার হতে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করে।


    পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় বাংলাদেশ কোস্টগার্ড, নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে করিম শরীফের আরেক সহযোগী মোশাররফের কাঠের বোট থেকে ২টি একনলা বন্দুক এবং ৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।


    আটককৃত ডাকাত সহযোগী রাসেল হাওলাদার (৪০) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল।


    তিনি আরও বলেন, আটককৃত ডাকাত সহযোগী এবং জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…