এইমাত্র
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে, যিনি আসবেন চাপ হবে না : খাদ্য উপদেষ্টা
  • রাশেদ খানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ
  • ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই
  • মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি
  • ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের ১৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার
  • গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’: বাকৃবিতে বিভক্ত মত, তর্ক-বিতর্কে মুখর ক্যাম্পাস
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বরিশাল–৫ আসন

    প্রচারণা তুঙ্গে, প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে প্রার্থীরা

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৫:৫৩ পিএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৫:৫৩ পিএম

    প্রচারণা তুঙ্গে, প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে প্রার্থীরা

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৫:৫৩ পিএম

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে ছুটছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকেই গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভায় ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা।


    নির্বাচনী মাঠে এই আসনে মূলত তিন প্রার্থীর প্রচার চোখে পড়ছে। তারা প্রতিদিনই নানা প্রতিশ্রুতি তুলে ধরে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন।


    বিকেলে নগরের কাশিপুর এলাকায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল–৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার দলীয় নেতা–কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন।


    অন্যদিকে সকালে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী নগরের সদর রোডসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি ভোটারদের কাছে তার রাজনৈতিক দর্শন ও কর্মসূচি তুলে ধরে ভোট চান।


    এ ছাড়া সকাল ১০টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় গণসংযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত বরিশাল–৫ ও ৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতী ফয়জুল করীম (শায়খে চরমোনাই)। তিনি বরিশালকে ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ভোটারদের কাছে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার তুলে ধরেন।


    এদিকে প্রার্থীদের পাশাপাশি নগরের বিভিন্ন পাড়া–মহল্লায় তাদের সমর্থকদের প্রচার–প্রচারণাও অব্যাহত রয়েছে। সব মিলিয়ে বরিশাল–৫ আসনের নির্বাচনী মাঠ দিন দিন সরগরম হয়ে উঠছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…