এইমাত্র
  • মিরপুরে বহুতল ভবনে আগুন
  • হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ
  • বিভিন্ন নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান
  • অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
  • জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখ নষ্ট হওয়ার খবরে মায়ের মৃত্যু
  • নির্বাচনে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮ হাজার ৭৭০: আইজিপি
  • ভোট কারচুপির চেষ্টা হলে জনগণ অধিকার আদায়ে দাঁড়িয়ে যাবে: জামায়াত আমির
  • ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ
  • যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান
  • রাজনৈতিক সহিংসতায় ৪০ দিনে নিহত ১৩ : আসক
  • আজ বুধবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    শিক্ষাঙ্গন

    শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নিয়ে কঠোর নির্দেশনা

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৭:৪৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৭:৪৬ পিএম

    শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নিয়ে কঠোর নির্দেশনা

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৭:৪৬ পিএম
    সংগৃহীত ছবি

    আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের কারণে সরকার সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ২ দিন সরকারি ছুটি ঘোষণা করেছে।


    একইসঙ্গে দেশের সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনকালীন ছুটি কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।


    সরকারি এই ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় মোট চার দিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে সরকারি চিঠি পাঠানো হয়েছে।


    ২৫ জানুয়ারির জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে ১১ ও ১২ ফেব্রুয়ারি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ছুটি থাকবে।


    এছাড়া, ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিক-কর্মচারীদের জন্য বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। সরকার এই ছুটিগুলো নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ ও সুষ্ঠু করার জন্য গ্রহণ করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এসব ছুটি সঠিকভাবে কার্যকর করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…