এইমাত্র
  • যুদ্ধ বন্ধে আবুধাবিতে বৈঠকে ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়া
  • আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
  • রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপন মিয়ানমারের, তীব্র প্রতিবাদ বাংলাদেশের
  • ঢাকার শীত নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস
  • মিয়ানমারে বিয়ে ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা, নিহত ২৭
  • যেকোনো আক্রমণকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করা হবে: ট্রাম্পকে সতর্ক করে ইরান
  • রাশিয়ার হামলার কবলে ইউক্রেনের দুটি বড় শহর, আহত ১৩
  • কানাডাকে গিলে খাবে চীন, বললেন ট্রাম্প
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম নিক্ষেপ, ফেলা হলো নোংরা পানি
  • শেখ হাসিনার শাসনামলে মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখেনি: প্রেস সচিব
  • আজ শনিবার, ১১ মাঘ, ১৪৩২ | ২৪ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ১০:৫১ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ১০:৫১ এএম

    কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ১০:৫১ এএম
    ছবি: সংগৃহীত

    বিদ্যুৎ বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের কারণে মঙ্গলবার (৬ জানুয়ারি) সিলেট নগরীর বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে সাময়িক ভোগান্তিতে পড়তে পারেন সংশ্লিষ্ট এলাকার গ্রাহকরা। 

    গতকাল সোমবার (৫ জানুয়ারি) বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ–১ ও বিভাগ–২ এর নির্বাহী প্রকৌশলী মু. তানভীর হায়দারের স্বাক্ষরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৩৩/১১ কেভি আম্বরখানা ফিডার ও লাক্কাতুড়া ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

    আম্বরখানা ফিডারের আওতায় পড়বে আম্বরখানা মসজিদ, দত্তপাড়া, আম্বরখানা সরকারি কলোনি, মজুমদারী, কমলা বাগান, পূর্ব পীরমহল্লা এবং হাউজিং স্টেট ফরিদাবাদ আবাসিক এলাকা।

    এ ছাড়া লাক্কাতুড়া ফিডারের আওতাধীন বাদাম বাগিচা, বড়বাজার, চৌকিদেখী, আনার মিয়ার গলি, সৈয়দ মূগনী, ইলাশকান্দি, উদয়ন, পাহাড়িকা, বড়বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, দারুস সালাম মাদ্রাসা, দবির মিয়ার গলি, শেভরন এলাকা, লাক্কাতুড়া চা–বাগান, বনশ্রী আবাসিক এলাকা ও আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।

    অন্যদিকে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ–২ এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১১ কেভি রায়নগর ফিডারের আওতাধীন সেনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, পূর্ব মিরাবাজার, খারপাড়া ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

    এ ছাড়া একই দিন বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি নাইওরপুল ফিডারের আওতায় কাজী জালাল উদ্দিন স্কুল এলাকা, নাইওরপুল পয়েন্ট, ওসমানী জাদুঘর, ধোপাদিঘীর উত্তরপাড়, অনাবিল, হোটেল অনুরাগ, ঝরনারপাড়, কুমারপাড়া পয়েন্ট, শাহী ঈদগাহসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…