এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    রায়পুরে বেশী দামে এলপিজি গ্যাস বিক্রি: তিন দোকানিকে জরিমানা

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০১:৫৮ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০১:৫৮ পিএম

    রায়পুরে বেশী দামে এলপিজি গ্যাস বিক্রি: তিন দোকানিকে জরিমানা

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০১:৫৮ পিএম

    ‎সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে লক্ষীপুরের রায়পুর উপজেলায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে তিনটি মামলায় মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

    মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে রায়পুর উপজেলার মেইন রোড ও রায়পুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কয়েকটি দোকানে এলপিজি গ্যাস সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে—এমন অভিযোগের সত্যতা পাওয়া যায়।

    ‎মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা। অভিযানে সার্বিক সহযোগিতা করে রায়পুর থানা পুলিশ।

    ‎অভিযান শেষে উপজেলা প্রশাসন সূত্র জানায়, ভোক্তা স্বার্থ রক্ষায় সরকার নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অনিয়ম রোধে নিয়মিত বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

    ‎উপজেলা প্রশাসন আরও জানায়, ভবিষ্যতে কেউ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করলে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…