এইমাত্র
  • ২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দামে আবারও রেকর্ড
  • যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে খুনি নিহত
  • বৃষ্টিতে ভেস্তে গেল যুব টাইগারদের ম্যাচ
  • চট্টগ্রামে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ, তোলপাড়
  • নোবিপ্রবিতে সিগারেট ও নেশাজাতীয় দ্রব্যে বিক্রি নিষিদ্ধ
  • রেকর্ড ৯ম বারের মতো বিগ ব্যাশের ফাইনালে পার্থ স্কোর্চার্স
  • জামায়াত, এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি
  • বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রশ্নে যা বললেন লিটন
  • কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    জাতীয়

    অস্তিত্ব সংকটে সেন্টমার্টিনকে আগের অবস্থায় ফেরাতে হবে: উপদেষ্টা রিজওয়ানা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৩:১৩ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৩:১৩ পিএম

    অস্তিত্ব সংকটে সেন্টমার্টিনকে আগের অবস্থায় ফেরাতে হবে: উপদেষ্টা রিজওয়ানা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৩:১৩ পিএম
    ছবি: সংগৃহীত

    সরকার সেন্টমার্টিনে পর্যটন ব্যবসা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বলে জানিয়েছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, পাশাপাশি দ্বীপের মানুষের জন্য বিকল্প জীবিকার ব্যবস্থা করা হচ্ছে।  এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্টমার্টিন দ্বীপকে সংরক্ষণ করা, পর্যটন নয়।

    আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) ব্যবসায়িক কৌশলগত সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

    তিনি বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্টমার্টিন দ্বীপকে সংরক্ষণ করা, পর্যটন নয়। সেন্টমার্টিন অস্তিত্ব সংকটের মধ্যে আছে-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, জীববৈচিত্র ফিরিয়ে আনাই এখন অগ্রাধিকার দিতে হবে তাই পর্যটন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে।

     পর্যটকরা স্থানীয় মানুষের সঙ্গে থেকে প্রকৃতি উপভোগ করবে, বাইরে থেকে গিয়ে রিসোর্ট তৈরির দরকার নেই বলেও জানান তিনি। 

    সেন্টমার্টিনের জীববৈচিত্র্য ফিরিয়ে এনে ভবিষ্যতে দ্বীপটিকে সমৃদ্ধ অবস্থায় ফিরিয়ে আনতে সরকার মাস্টারপ্ল্যান করছে বলে জানান পরিবেশ উপদেষ্টা। শিগগিরই মাস্টারপ্ল্যান চূড়ান্ত করে গেজেট প্রকাশের আশ্বাস দেন তিনি। 

     এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…