এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    বিক্ষোভ দমনে ব্যর্থ হলে রাশিয়ায় আশ্রয় নিতে পারেন খামেনি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৩:৩৮ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৩:৩৮ পিএম

    বিক্ষোভ দমনে ব্যর্থ হলে রাশিয়ায় আশ্রয় নিতে পারেন খামেনি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৩:৩৮ পিএম
    সংগৃহীত ছবি

    ইরানে চলমান বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেওয়ার একটি বিকল্প পরিকল্পনা রেখেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একটি পশ্চিমা গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস এই খবর জানিয়েছে।

    সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী যদি বিক্ষোভ দমনে ব্যর্থ হয় বা খামেনির প্রতি আনুগত্য হারায়, সেই পরিস্থিতিতে খামেনি তার ঘনিষ্ঠ সহযোগী, পরিবারের সদস্য ও সর্বোচ্চ ২০ জনের একটি ছোট দল নিয়ে ইরান ত্যাগ করে মস্কোতে আশ্রয় নেওয়ার পরিকল্পনা করেছেন। এই দলে তার পুত্র ও সম্ভাব্য উত্তরাধিকারী মোজতবা খামেনিও রয়েছেন।

    দ্য টাইমস জানায়, খামেনি ও তার ঘনিষ্ঠ মহল ইতিমধ্যে তেহরান ছাড়ার একটি নির্দিষ্ট ‘এক্সিট রুট’ চিহ্নিত করেছেন। একই সঙ্গে তারা বিদেশে থাকা সম্পদ, সম্পত্তি এবং নগদ অর্থ জোগাড় করার উদ্যোগ নিয়েছেন, যাতে প্রয়োজনে দ্রুত ও নিরাপদে দেশত্যাগ করা সম্ভব হয়।

    প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জুনে ইসরাইলের সঙ্গে টানা ১২ দিনের সংঘাতের পর খামেনি শারীরিক ও মানসিকভাবে আগের তুলনায় দুর্বল হয়ে পড়েছেন। পশ্চিমা গোয়েন্দা সংস্থার তৈরি মনস্তাত্ত্বিক বিশ্লেষণে তাকে ‘প্যারানয়েড’ বা অতিমাত্রায় সন্দেহপ্রবণ নেতা হিসেবে বর্ণনা করা হয়েছে। এই বৈশিষ্ট্যই তাকে সম্ভাব্য পালানোর পরিকল্পনা নিতে উদ্বুদ্ধ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

    গোয়েন্দা বিশ্লেষণে আরও বলা হয়, আদর্শগতভাবে খামেনি অত্যন্ত দৃঢ় হলেও বর্তমান পরিস্থিতি মূল্যায়নে তিনি যথেষ্ট বাস্তববাদী। দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনের জন্য কৌশলগত সমঝোতায় তিনি বিশ্বাস করেন এবং নিজেকে একজন দীর্ঘমেয়াদি চিন্তক হিসেবে প্রতিষ্ঠা করেছেন।

    ইরানে চলমান রাজনৈতিক অস্থিরতা ও জনবিক্ষোভের প্রেক্ষাপটে এই প্রতিবেদন নতুন করে দেশটির ক্ষমতার ভারসাম্য ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…